advertisement

Madhyamik, HS Exam 2021 Cancelled: এবছরের মতো বাতিল মাধ্যমিক- উচ্চমাধ্যমিক, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Last Updated:

বাতিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WB Board Exams cancelled) কীভাবে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা হবে (Madhyamik, HS exam Cancelled), তা সাত দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)৷

#কলকাতা: এ বছরের মতো বাতিল (WB Borad Exams Cancelled) হয়ে গেল মাধ্যমিক (Madhyamik 2021) এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam 2021)৷ এ দিন নবান্নে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিশেষজ্ঞ কমিটির পরামর্শ মেনে নিয়েই পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কীভাবে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা হবে, তা সাত দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সরকার গতকাল থেকে যে জনমত নেওয়া হয়েছিল, তাতেও অধিকাংশ অভিভাবকই পরীক্ষা বাতিলের পক্ষে মত দিয়েছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রায় ৩৪ হাজার মতামত জমা পড়েছে বলে জানান মুখ্যমন্ত্রী৷
করোনা অতিমারির কারণে ইতিমধ্যেই আইসিএসই এবং সিবিএসই বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হয়েছে৷ অধিকাংশ রাজ্যও নিজেদের বোর্ডের পরীক্ষা বাতিল করে দিয়েছে৷ ছাত্রছাত্রীদের স্বার্থের কথা ভেবে রাজ্যও তাই এই সিদ্ধান্ত নিল বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
তবে ছাত্রছাত্রীদের মূল্যায়ন কোন পদ্ধতিতে হবে, সাতদিনের মধ্যে তা চূড়ান্ত করে জানিয়ে দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী এবং দুই বোর্ডের কর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ প্রয়োজনে সিবিএসই কোন পদ্ধতিতে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের মূল্যায়ন করছে, সেদিকেও নজর রাখতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তবে মূল্যায়ন প্রক্রিয়ায় দেরির জেরে ছাত্রছাত্রীদের যাতে ভবিষ্যতে অসুবিধা না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
করোনা অতিমারির মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞ কমিটি গড়েছিল রাজ্য সরকার৷ পাশাপাশি গতকাল বিকেল থেকে ই মেলের মাধ্যমে এ বিষয়ে অভিভাবকদের মতামতও নিতে শুরু করে রাজ্য৷
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Madhyamik, HS Exam 2021 Cancelled: এবছরের মতো বাতিল মাধ্যমিক- উচ্চমাধ্যমিক, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement