H.S Examination 2021: বাড়িতে বসেই উচ্চমাধ্যমিক? জমা পড়ল বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
সরকারের দেওয়া নির্ধারিত সময়সীমার আগেই মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে কীভাবে হতে পারে, তা নিয়ে রিপোর্ট জমা দিল ছয় সদস্যের বিশেষজ্ঞ কমিটি।
#কলকাতাঃ সরকারের দেওয়া নির্ধারিত সময়সীমার আগেই মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে কীভাবে হতে পারে, তা নিয়ে রিপোর্ট জমা দিল ছয় সদস্যের বিশেষজ্ঞ কমিটি। কিছুক্ষণ আগেই স্কুল শিক্ষা দফতরের সচিবের কাছে রিপোর্ট জমা পড়েছে। স্কুল শিক্ষা দফতরের সচিব মণীশ জৈন সেই রিপোর্ট পাঠাবেন মুখ্যমন্ত্রীর দফতরে। সূত্রের খবর, রিপোর্টে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিশেষজ্ঞদের কী মতামত, তা ছয় সদস্য আলাদা আলাদা করে জানিয়েছেন। ছ'জনের কী মতামত, তা রিপোর্টে বিস্তারিত আকারে বলা হয়েছে।
তবে পরীক্ষা নেওয়ার পক্ষেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে পরীক্ষা কেন্দ্র থেকে নয়, তার বদলে বাড়ি থেকে বসেই ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারে। অন্তত এমন প্রস্তাব গত দু'দফার বিশেষজ্ঞ কমিটির বৈঠকে রেখেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বলেই সূত্রের খবর। ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে বাড়িতেই প্রশ্নপত্র পাঠিয়ে যাতে পরীক্ষা নেওয়া যায় সেই বিষয়ে সওয়াল করেছেন খোদ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। কলেজ-বিশ্ববিদ্যালয় বাড়িতে বসেই ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছেন। সেক্ষেত্রে উচ্চমাধ্যমিকে কেন সম্ভব নয়? এমনটাই গত দুই দফায় বৈঠকের প্রস্তাব আকারে রেখেছেন সংসদ সভাপতি বলেই সূত্রের খবর।
advertisement
এ দিকে, আজ বিশেষজ্ঞ কমিটির তৃতীয় দফায় বৈঠকে বসে। সেই বৈঠকেই এক প্রকার প্রস্তাব চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই রিপোর্ট সচিবের কাছে জমা পড়েছে। প্রস্তাবে বাড়ি থেকে বসেই ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারেন নাকি, তা উল্লেখ ড়োয়েছে বলেই সূত্রের খবর। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের যুক্তি ইতিমধ্যেই প্র্যাক্টিকাল ও প্রোজেক্ট ওয়ার্কের নম্বর জমা পড়ে গিয়েছে সংসদের কাছে। সে ক্ষেত্রে সামান্য নম্বরেও হলেও পরীক্ষা নেওয়া প্রয়োজন ছাত্র-ছাত্রীদের স্বার্থে। প্রয়োজনে পিছনো যেতে পারে পরীক্ষা। পুজোর আগে বা পুজোর পরেও ফল প্রকাশ করা যেতে পারে। এমনটাই প্রস্তাব উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বলেই সূত্রের খবর।
advertisement
advertisement
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন জুলাই মাসের শেষ সপ্তাহে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তারপর কেন্দ্রের তরফে সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করার কথা ঘোষণা করা হয়।তার জেরে আইসিএসই বোর্ড ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল ঘোষণা করে। তার জেরে গত বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করার কথা থাকলেও তা স্থগিত রাখতে বলা হয় রাজ্যের তরফে দুই বোর্ডকে। পাশাপাশি রাজ্যের তরফে ছয় সদস্যের বিশেষজ্ঞ কমিটি ও তৈরি করে দেওয়া হয়। আজ নির্ধারিত সময়ের আগেই সেই রিপোর্ট জমা পড়ল। তবে, এখনও পর্যন্ত এ বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
First Published :
Jun 04, 2021 6:35 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
H.S Examination 2021: বাড়িতে বসেই উচ্চমাধ্যমিক? জমা পড়ল বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট











