advertisement

Cinema Hall Closed: বাংলা ছবির অভাবে শো বন্ধ থাকছে বিনোদিনী থিয়েটার ও প্রিয়া সিনেমা হলে! কবে থেকে আবার খুলছে?

Last Updated:

Cinema Hall Closed: বাংলা ছবি নেই, সেই কারণেই শো বন্ধ থাকছে বিনোদিনী থিয়েটার ও প্রিয়া সিনেমা হলে। উত্তর কলকাতার এই সিনেমাহলে কোনও শো চলবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

ছবির অভাবে শো বন্ধ থাকছে বিনোদিনী থিয়েটার ও প্রিয়া সিনেমা হলে
ছবির অভাবে শো বন্ধ থাকছে বিনোদিনী থিয়েটার ও প্রিয়া সিনেমা হলে
কলকাতা: বাংলা ছবি সংখ্যায় কম, তাই শো বন্ধ বিনোদিনী থিয়েটার অর্থাৎ স্টার থিয়েটার ও প্রিয়া সিনেমা হলে। এখন সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক দিন বাংলা ছবিকে প্রাইম টাইমে শো দিতে হবে।
পর্যাপ্ত বাংলা ছবি না থাকায় প্রাইম শোয়ে হল খালি যাচ্ছে। তাই শো বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন এই দুই হল মালিক। তবে কি একে একে আরও একাধিক সিনেমাহলই এই পথে হাঁটবে,  তেমনটাই আশঙ্কা করছেন অনেকে।
আরও পড়ুন-বিরাট সুখবর! নৈহাটির বড়মার মন্দিরে গিয়ে আর দিতে হবে না লাইন! কারা পাবেন বিশেষ সুবিধা? জানুন
প্রিয়া সিনেমার মালিক অরিজিৎ দত্ত জানিয়েছেন, ‘উইকেন্ডে আবার শো চালু থাকবে। তবে বুধবার থেকে আপাতত শো বন্ধ রাখা হয়েছে। শুক্রবার ‘কেরালা স্টোরি ২’ মুক্তি পাবে। তার সঙ্গে ‘মর্দানি ২’কে রাখব। উইকেন্ডে এভাবেই চলবে।’
advertisement
advertisement
আরও পড়ুন-১৯ বছর পর এই চন্দ্রগ্রহণ খুবই ভয়ঙ্কর…! কপাল পুড়বে এই রাশিগুলির, কাদের ভাগ্য খুলবে? জানুন আপনার কপালে কী
গত মঙ্গলবার থেকে শো বন্ধ বিনোদিনী থিয়েটারেও। বৃহস্পতিবার পর্যন্ত কোনও শো চলবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। একইভাবে বাংলা সিনেমার অভাবে পুরনো দুটো ছবি দিয়ে কোনওমতে শো চালু রেখেছেন মিনার-বিজলি-ছবিঘর।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Cinema Hall Closed: বাংলা ছবির অভাবে শো বন্ধ থাকছে বিনোদিনী থিয়েটার ও প্রিয়া সিনেমা হলে! কবে থেকে আবার খুলছে?
Next Article
advertisement
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
  • প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা

  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement