advertisement

North Bengal news: সেনাকর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি! বাড়ি ফাঁকা পেয়ে ১০ লক্ষের সোনা নিয়ে চম্পট দুষ্কৃতীদের, তদন্তে পুলিশ

Last Updated:

North Bengal news: সেনাকর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল উত্তরবঙ্গের ফাঁসিদেওয়াতে। ফাঁসিদেওয়ার কোকরাজোত এলাকায় গতকাল রাতের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

News18
News18
বিশ্বজিৎ মিশ্র, ফাঁসিদেওয়া: সেনাকর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল উত্তরবঙ্গের ফাঁসিদেওয়াতে। ফাঁসিদেওয়ার কোকরাজোত এলাকায় গতকাল রাতের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে নিয়েই গেট ভেঙে দুষ্কৃতীদের দল এই অপারেশন চালায় বলে অভিযোগ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সেনাকর্মী ধীরু প্রধান বর্তমানে সিকিমে কর্মরত। ঘটনার সময়ে বাড়িতে ছিলেন না কেউ, সেই সুযোগেই দুস্কৃতীরা চুরি করেছে বলে দাবি করা হয়েছে। তাঁর বাড়ি থেকে নগদ প্রায় সাত হাজার টাকা এবং অন্তত ৯ ভরি সোনার অলঙ্কার, রুপো ও মূল্যবান গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা, এমনই পরিবার সূত্রে দাবি করা হয়েছে।
advertisement
advertisement
ধীরুর স্ত্রী পূর্ণিমা প্রধান বলেন, “আমি দোকান থেকে বাড়ি ফিরে দেখি গেটের তালা ভাঙা এবং ঘরের সমস্ত আসবাব এবং জিনিসপত্র তছনছ হয়ে পড়ে আছে। আলমারি থেকে খোয়া গিয়েছে বিয়ের আংটি, চেন ও সোনার চুড়ি-সহ প্রচুর অলংকার”।
advertisement
নতুন বাড়ি তৈরির স্বপ্ন নিয়ে তাঁরা তিল তিল করে এই সম্পদ সঞ্চয় করেছিলেন, সেই সব কিছু চুরি যাওয়ায় মাথায় হাত পড়েছে পরিবারের। পরিবারের দাবি, ৪-৫ জন দুষ্কৃতী এই চুরির সঙ্গে জড়িত, বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছে পরিবার। ঘটনার খবর পেয়েই তৎপর হয়েছে পুলিশ। পুলিশের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে, পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। খবর পেয়েই রাতেই ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কারা এর পিছনে জড়িত, তাঁদের খোঁজে তল্লাশি চলছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
North Bengal news: সেনাকর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি! বাড়ি ফাঁকা পেয়ে ১০ লক্ষের সোনা নিয়ে চম্পট দুষ্কৃতীদের, তদন্তে পুলিশ
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২৩ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২৩ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২৩ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • সোমবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement