CBSE Class 12 Board Exam 2021 : দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের মূল্যায়ন কীভাবে? শীর্ষ আদালতে স্পষ্ট করল সিবিএসই
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
করোনাভাইরাসের (Coronavirus) দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে বাতিল হয়েছে একাধিক পরীক্ষা। বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় সিবিএসই’র (CBSE) দ্বাদশ শ্রেণির (Class 12 Board Exams 2021) পরীক্ষাও । যার জেরে বিপাকে পড়েছিলেন পড়ুয়ারা। কীসের ভিত্তিতে নম্বরের মূল্যায়ন করা হবে, সেটা নিয়ে রীতিমতো সংশয় সৃষ্টি হয়েছিল।
এক্ষেত্রে দশম ও একাদশ শ্রেণির পরীক্ষার পাঁচটি পেপারের মধ্যে যে তিনটি পেপারে সবথেকে বেশি নম্বর পেয়েছেন পরীক্ষার্থীরা, সেই তিনটি পেপারের নম্বরকেই গণ্য করা হবে । দ্বাদশ শ্রেণির ইউনিট টেস্ট, টার্ম পরীক্ষা এবং প্র্যাক্টিক্যাল পরীক্ষার নম্বর দেখা হবে ।সিবিএসই-র থেকে সুপ্রিম কোর্টে বলা হয়েছে, দশম শ্রেণির ৩০ শতাংশ, একাদশ শ্রেণির ৩০ শতাংশ ও দ্বাদশ শ্রেণির ৪০ শতাংশ নম্বরের ভিত্তিতে দ্বাদশ শ্রেণির বোর্ডের মূল্যায়ন করা যেতে পারে বলে আদালতকে জানানো হয়েছে।
advertisement
কীভাবে হবে মূল্যায়ন?
advertisement
১। দশম শ্রেণির ৫টি বিষয়ের মধ্যে সেরা তিনটি বেছে নেওয়া হবে। সেই বেস্ট অফ থ্রি’র গড়ের ভিত্তিতে দেওয়া হবে ৩০ শতাংশ নম্বর।
২) একইভাবে একাদশ শ্রেণির ক্ষেত্রেও বেস্ট অফ থ্রি বের করে ৩০ শতাংশ নম্বর দেওয়া হবে।
৩) দ্বাদশ শ্রেণির ইউনিট টেস্ট, টার্ম পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার ফলাফলের গড় বের করা হবে। সেই গড়ের ভিত্তিতে দেওয়া হবে বাকি ৪০ শতাংশ নম্বর।
advertisement
৪) প্রত্যেক স্কুলকে শিক্ষকদের নিয়ে একটি রেজাল্ট কমিটি গঠন করতে হবে। যে কমিটির কাজ হবে ‘বেস্ট অফ থ্রি’ বের করা।
৫) এই কমিটিতে শিক্ষামন্ত্রকের যুগ্মসচিব এবং প্রবীণ আইএএস কর্মকর্তা বিপিন কুমার সহ 12 জনকে রাখা হয়েছে ৷
৬) স্কুলের রেজাল্ট কমিটির সিদ্ধান্ত চাইলে বদলে দিতে পারে CBSE এবং ICSE’র মডারেশন কমিটি।
advertisement
৭)এই মডারেশন কমিটিই বিভিন্ন স্কুলের মার্কিং সিস্টেমে নজর রাখবে। সব পড়ুয়ার যাতে সমানভাবে মূল্যায়ন হয়, তা নিশ্চিত করবে এই কমিটিই।
৮) রেজাল্টের ক্ষেত্রে স্কুলের অতীত পারফরম্যান্সও গুরুত্ব পাবে।
প্রসঙ্গত, সিবিএসই-র তরফে ৪জুন এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয় ৷বিজ্ঞপ্তি জারি করার সময় সিবিএসইর কন্ট্রোলার অফ এগজ়ামিনেশন সানিয়াম ভরদ্বাজ জানান, এই কমিটিতে ১২ জন সদস্যের এই কমিটি শিক্ষার্থীদের উন্নতি এবং তাদের মার্কশিট প্রস্তুত করার বিষয়গুলি স্থির করবে ৷ কোভিড সংক্রমণ বৃদ্ধির কারণে সরকারিভাবে গত ১ জুন দ্বাদশ বোর্ডের পরীক্ষা বাতিল করা হয় ৷
advertisement
CBSE’র তরফে অ্যাটর্নি জেনারেল কেকে বেনুগোপাল (KK Venugopal) সুপ্রিম কোর্টকে জানিয়ে দিয়েছেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। তবে, কোনও পড়ুয়া ফলাফলে সন্তুষ্ট না হলে পরে তিনি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করতে পারেন। প্রসঙ্গত, করোনা (Corona Virus) পরিস্থিতিতে বাতিল হয়েছে এরাজ্যের ২০২১ সালের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষাও। মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মূল্যায়ন কীভাবে সেটাও চলতি সপ্তাহেই ঘোষণা করার কথা রাজ্য সরকারের। এখন দেখার রাজ্যের বোর্ড এবং কাউন্সিলও CBSE’র পথ অনুসরণ করে কিনা।
Location :
First Published :
Jun 17, 2021 2:55 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
CBSE Class 12 Board Exam 2021 : দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের মূল্যায়ন কীভাবে? শীর্ষ আদালতে স্পষ্ট করল সিবিএসই











