Career news | IIT: আর্টস, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকেও IIT-তে পড়ার সুযোগ মিলতে পারে, জানুন কী ভাবে
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
Career news | IIT: আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েদের জন্য ডিজাইন, ম্যানেজমেন্ট ইত্যাদির কোর্স রয়েছে।
#কলকাতা: IIT-তে পড়া অনেকেরই স্বপ্ন থাকে। IIT ইঞ্জিনিয়ারদের জন্য পারফেক্ট লক্ষ্য হলেও যারা টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করেনি তারা IIT-তে কী ভাবে পড়বে সেই নিয়ে একটা দ্বিমত থাকে। অনেকেই ভাবে IIT-তে নন টেকনিক্যাল ছেলেমেয়েরা পড়তে পারে না। কিন্তু IIT নন টেকনিক্যালদের জন্যও বিভিন্ন কোর্স অফার করে থাকে। আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েদের জন্য ডিজাইন, ম্যানেজমেন্ট ইত্যাদির কোর্স রয়েছে।
ব্যাচেলর অফ ডিজাইন (B.Des)
ব্যাচেলর অফ ডিজাইন চার বছরের একটি কোর্স, যাতে ডিজাইন প্রিন্সিপাল, ইমেজ এবং ফটোগ্রাফি শেখায়। যারা এই ধরনের কোর্স করতে চায় তাদের UCEED বা আন্ডার গ্র্যাজুয়েট কমন এন্ট্রান্স একজামিনেশন ফর ডিজাইন কোর্সের মাধ্যমে এই কোর্স করতে হবে। জাতীয় স্তরে এই পরীক্ষা নিয়ে থাকে IIT Bombay। ভিস্যুয়ালাইজেশন, ডিজাইন নিয়ে চিন্তাভাবনা, প্রবলেম সলভ, অবসারভেশন, রিজনিং, ল্যাঙ্গুয়েজ ইত্যাদি এই পরীক্ষার বিষয়।
advertisement
advertisement
বর্তমানে দেশের ৩টি IIT এই কোর্স অফার করছে। রয়েছে IIT Bombay (৩৭ টি সিট আছে), রয়েছে IIT Hyderabad (২০টি সিট আছে), রয়েছে IIT Guwahati (৫৬টি সিট আছে)। IIT Delhi-ও এই কোর্স আনছে, তবে এবছর নয়, আগামী বছর। এছাড়াও IIT, Jabalpur-ও ৬৬টি সিটে এই কোর্স অফার করছে।
যোগ্যতা - ক্লাস টুয়েল্ভ এবং ২৪ বছরের বয়সী যে কোনও প্রার্থী এই প্রবেশিকা পরীক্ষা দিতে পারবে এবং এর মাধ্যমে কোর্স করতে পারবে।
advertisement
মাস্টার অফ ডিজাইন (M.Des)
মাস্টার অফ ডিজাইন, ডিজাইন কোর্সের স্পেশালাইজেশন কোর্স। ২ বছরের জন্য করা যেতে পারে। হিউমানিটিস বা কমার্স যে কোনও ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরাই এই কোর্স করতে পারবে। এই কোর্সে পড়ার জন্য CEED দিয়ে ঢোকা যেতে পারে। বর্তমানে ৬টি IIT-তে এই M.Des. কোর্স করা যেতে পারে- IIT Bombay, IIT Hyderabad, IIT Guwahati, IIT Delhi, IIT Guwahati এবং IIT Kanpur।
advertisement
যোগ্যতা - ৩ বছরের ডিগ্রি, ডিপ্লোমা বা পোস্ট গ্র্যাজুয়েট পাশ করা যেকেউ এই কোর্সে আবেদন করতে পারবে। বাকি কী কী স্পেসিফিকেশন দরকার তা কলেজের কোর্স ডিটেলসে পাওয়া যেতে পারে। এছাড়া যারা GD আর্টস ডিপ্লোমা প্রোগ্রাম করেছে তারাও CEED-তে বসতে পারে।
advertisement
MA স্পেশালাইজেশন
পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, জিওগ্রাফি, ফিলোসফি, সোশ্যাল ওয়ার্ক ইত্যাদি বিষয়ে ২ বছরের মাস্টার অফ আর্টস করা যেতে পারে। বর্তমানে IIT Gandhinagar, IIT Madras ও IIT Guwahati এই কোর্স অফার করছে। এর জন্য প্রত্যেকটি IIT একটি করে লিখিত পরীক্ষার ব্যবস্থা করে এবং তার পর ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষার্থী বেছে নেওয়া হয়।
advertisement
যোগ্যতা - যারা এই কোর্সে আবেদন করতে চাইছে, তাদের ব্য়াচেলর কোর্স পাশ করে আসতে হবে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়াও ন্যূনতম নম্বরের একটি যোগ্যতাও প্রয়োজন হতে পারে।
মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (MBA)
advertisement
যারা MBA করতে চায় তাদেরও পড়ার সুযোগ দিচ্ছে IIT। CAT পাশ করলে এবং তার পর ইন্টারভিউ দিয়ে IIT-তে এই কোর্সে পড়ার সুযোগ পাওয়া যাবে। বর্তমানে এই কোর্স IIT Bombay, IIT Delhi, IIT Madras, IIT Roorkee, IIT Kanpur, IIT Dhanbad, IIT Kharagpur ও IIT Jodhpur-এ কোর্স হচ্ছে।
Location :
First Published :
Sep 16, 2021 4:14 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Career news | IIT: আর্টস, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকেও IIT-তে পড়ার সুযোগ মিলতে পারে, জানুন কী ভাবে







