advertisement

ECIL Recruitment 2022: Group B পদে কর্মী নিয়োগ! আবেদনের শেষ দিন ২৫ জুন!

Last Updated:

প্রার্থীদের আগামী ২৫ জুন, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

#নয়াদিল্লি: সম্প্রতি ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের (Electronics Corporation of India Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ট্রেডসম্যান গ্রুপ ‘বি’ পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ECIL Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ২৫ জুন, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
ECIL Recruitment 2022: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৪০টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
ইলেকট্রনিক মেকানিক/ R&TV- ১১টি পদ
ফিটার- ১২টি পদ
ইলেকট্রিশিয়ান- ৩টি পদ
মেকানিস্ট- ১০টি পদ
advertisement
টার্নার- ৪টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (Electronics Corporation of India Limited)
পদের নাম:ইলেকট্রনিক মেকানিক, ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিস্ট, টার্নার
শূন্যপদের সংখ্যা:৪০
কাজের স্থান:ভারত
কাজের ধরন:বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি: বিশদ দেখুন
আবেদন শুরু তারিখ:বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতনক্রম:বিশদ দেখুন
আবেদন পদ্ধতি:অনলাইন
আবেদনের শেষ তারিখ:২৫.০৬.২০২২
advertisement
ECIL Recruitment 2022: বয়সসীমা
২৫ জুন, ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের সর্বোচ্চ বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।
ECIL Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের মূলত দুটি ধাপে নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে। প্রথমে লিখিত পরীক্ষা এবং তারপর ট্রেড টেস্ট নেওয়া হবে। প্রার্থীদের কোনও প্রকারের ইন্টারভিউ নেওয়া হবে না।
ECIL Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রার্থীদের প্রথমে ECIL-এর অফিসিয়াল ওয়েবসাইটে careers.ecil.co.in যেতে হবে।
advertisement
হোমপেজে থাকা বিজ্ঞাপন নম্বরে 11/ 2022-এ ক্লিক করতে হবে।
প্রার্থীদের এরপর আবেদনপত্রটি পূরণ করতে হবে।
সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ আবেদনপত্র অনলাইনে জমা দিতে হবে।
আবেদন ফি প্রদান করতে হবে।
অনলাইনে আবেদনপত্র সফলভাবে জমা দেওয়ার পরে প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি প্রিন্টআউট করে নিতে পারেন।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম, সম্পূর্ণ আবেদন পদ্ধতি সংক্রান্ত বিষয়ে আরও অধিক জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক https://careers.ecil.co.in/advt1122.php করে দেখতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
ECIL Recruitment 2022: Group B পদে কর্মী নিয়োগ! আবেদনের শেষ দিন ২৫ জুন!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement