advertisement

ICSE Board Result 2023: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, আজ দুপুরেই ICSE ও ISC-র ফলাফল প্রকাশ

Last Updated:

ICSE Board Result 2023: ছাত্রছাত্রীদের অপেক্ষার অবসান আজ, ১৪ মে ২০২৩ ফলাফল প্রকাশ হবে ICSE (দশম শ্রেণি) ও ISC (দ্বাদশ শ্রেণি)।বোর্ডের বিবৃতি অনুসারে আজ বেলা ৩ সময় ফলাফল প্রকাশ করা হবে৷

আজ দুপুরেই ICSE ও ISC-র ফলাফল প্রকাশ
আজ দুপুরেই ICSE ও ISC-র ফলাফল প্রকাশ
ছাত্রছাত্রীদের অপেক্ষার অবসান আজ, ১৪ মে ২০২৩ ফলাফল প্রকাশ হবে ICSE (দশম শ্রেণি) ও ISC (দ্বাদশ শ্রেণি)। CISCE অর্থাৎ কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে এই কথা ঘোষণা করা হয়েছে৷ বোর্ডের বিবৃতি অনুসারে আজ বেলা ৩ সময় ফলাফল প্রকাশ করা হবে৷
আরও পড়ুনঃ  সিবিএসই ক্লাস ১২-এর রেজাল্টে টেক্কা দিল মেয়েরা, ২০২৪-এর পরীক্ষার দিন জানাল বোর্ড
সূত্রের খবর অনুসারে গতকাল প্রকাশ হওয়ার কথা ছিল ফলাফল৷ তবে, অভ‍্যন্তরীণ কারণে তা দিন বদল করা হয়েছে৷ ফল ঘোষণার পরেই ছাত্রছাত্রীরা অনলাইনে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারবে৷ cisce.org– এই ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারবেন ছাত্রছাত্রীরা। ICSE (দশম শ্রেণি)-তে মোট পরীক্ষার্থীর সংখ‍্যা ২,৩১,০০০। অপরদিকে, প্রায় ৯০,০০০ হাজার পড়ুয়া ISC (দ্বাদশ শ্রেণি)-এর পরীক্ষা দিয়েছে চলতি বছরে।
advertisement
Check : ডব্লিউবি মাধ্যমিক 10 তম ফলাফল 2023
ফলাফল দেখার জন্য ওয়েবসাইটে গিয়ে ছাত্রছাত্রীদের কোর্স কোড, ইনডেক্স নম্বর, ক্যান্ডিডেট ইউআইডি এবং ক্যাপচা কোড দিতে হবে৷ প্রকাশের পরেই এই জরুরি তথ্যগুলি দিয়ে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিন ফলাফল৷ অবশ্য ফলাফল দেখার জন্য SMS এবং Digilocker-এর ব্যবস্থাও রয়েছে৷
advertisement
advertisement
স্টেপ ১- results.cisce.org-এ যান।
স্টেপ ২- ICSE বা ISC যেটির রেজাল্ট দেখতে চান সেই লিঙ্কে ক্লিক করুন।
স্টেপ ৩- কোর্স কোড, প্রার্থীর ইউআইডি, সূচক নম্বর এবং ক্যাপচা লিখুন।
স্টেপ ৪- এরপর ফলাফল আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে।
স্টেপ ৫- ভবিষ‍্যতের জন‍্য রেজাল্ট ডাউনলোড ও প্রিন্ট আউট করে রাখতে পারেন।
ফলাফল ঘোষণার পরে ফলাফল রি-চেক করার জন‍্য ২১ মে পর্যন্ত সময় পাবে পড়ুয়ারা। CISCE 2023 সালের ICSE পরীক্ষা শুরু হয় ২৭ ফেব্রুয়ারি এবং শেষ হয় ২৯ মার্চ। ISC পরীক্ষা চলে ১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
ICSE Board Result 2023: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, আজ দুপুরেই ICSE ও ISC-র ফলাফল প্রকাশ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement