advertisement

ICSE Board Result 2023: প্রকাশিত হবে ISC দ্বাদশ শ্রেণির ফলাফল! ওয়েবসাইট থেকে SMS, জেনে নিন ফলাফল দেখার সব পন্থা

Last Updated:

কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন অর্থাৎ CISCE-এর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আজই প্রকাশ করা হবে আইএসসি ক্লাস ১২-এর রেজাল্ট

কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে আইএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল৷ কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন অর্থাৎ CISCE-এর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আজই প্রকাশ করা হবে আইএসসি ক্লাস ১২-এর রেজাল্ট৷ ফল ঘোষণার পরেই ছাত্রছাত্রীরা অনলাইনে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখে নিতে পারবেন৷ cisce.org- এই ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারবেন ছাত্রছাত্রীরা।
ফলাফল দেখার জন্য ওয়েবসাইটে গিয়ে ছাত্রছাত্রীদের কোর্স কোড, ইনডেক্স নম্বর, ক্যান্ডিডেট ইউআইডি এবং ক্যাপচা কোড দিতে হবে৷ প্রকাশের পরেই এই জরুরি তথ্যগুলি দিয়ে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিন ফলাফল৷ অবশ্য ফলাফল দেখার জন্য SMS এবং Digilocker-এর ব্যবস্থাও রয়েছে৷
advertisement
advertisement

Digilocker-এর মাধ্যমে কিভাবে দেখবেন?

ধাপ ১. digilocker.gov.in ওয়েবসাইটটি খুলুন।
ধাপ ২. আপনার অ্যাকাউন্টের শংসাপত্র ব্যবহার করে লগইন করুন।
ধাপ ৩. এডুকেশন ট্যাবে থাকা CISCE লিঙ্কে ক্লিক করুন।
ধাপ ৪. CISCE Class 12 result 2023’ নির্বাচন করুন
ধাপ ৫. আপনার মার্কশিট এখন স্ক্রিনে দেখা যাবে
ধাপ ৬. ডাউনলোড করুন এবং এর প্রিন্টআউট করে নিন।
advertisement

SMS-এর মাধ্যমে ইন্টারনেট ছাড়াই দেখতে পারবেন ফলাফল

ধাপ ১. আপনার মোবাইলে একটি মেসেজ ডায়ালগ বক্স খুলুন
advertisement
ধাপ ২. প্রথমে ICSE লিখে তারপর আপনার ইউনিক আইডি দিন। উদাহরণস্বরূপ, ICSE 1234567 (সাতটি সংখ্যার ইউনিক আইডি)
ধাপ ৩. 0924808288 নম্বরে এসএমএস পাঠান
ধাপ ৪. আপনার ফলাফল ফোনের SMS-এই চলে আসবে
আইএসসি দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হতে গেলে ছাত্রছাত্রীদের অন্তত ৩৫ শতাংশ নম্বর পেতেই হবে
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
ICSE Board Result 2023: প্রকাশিত হবে ISC দ্বাদশ শ্রেণির ফলাফল! ওয়েবসাইট থেকে SMS, জেনে নিন ফলাফল দেখার সব পন্থা
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement