advertisement

বিদেশি পড়ুয়াদের উপস্থিতি, ফলাফল, আচরণ—সব তথ্য চাইল কেন্দ্র! সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশ

Last Updated:

কেন্দ্রীয় সরকার বিদেশি পড়ুয়াদের তথ্য ২৪ ঘণ্টার মধ্যে ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসারকে জানাতে নির্দেশ দিয়েছে, জাতীয় নিরাপত্তা ও ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স আইন ২০২৫ কার্যকরের অংশ।

প্রতীকী ছবিঃ এ আই নির্মিত।
প্রতীকী ছবিঃ এ আই নির্মিত।
দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে ক্যাম্পাসে ভর্তি হওয়া বিদেশি পড়ুয়াদের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। উপস্থিতি, পরীক্ষার ফলাফল, সামগ্রিক আচরণ—এই সমস্ত তথ্য নির্দিষ্ট ফরমে পূরণ করে আপলোড করতে হবে বলে জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা এক চিঠিতে বলা হয়েছে, কোনও বিদেশি নাগরিক ভর্তি হলেই ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসারকে তা জানাতে হবে। নির্দিষ্ট পোর্টাল বা মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য আপলোড করতে হবে। চিঠিটি সিএনএন-নিউজ১৮-এর হাতে এসেছে।
advertisement
advertisement
নির্দেশ অনুযায়ী, প্রতিটি বিদেশি পড়ুয়ার জন্য নির্ধারিত একটি ফর্ম পূরণ করতে হবে। সেখানে উল্লেখ করতে হবে পড়ুয়ার উপস্থিতি নিয়মিত না অনিয়মিত, পরীক্ষায় উত্তীর্ণ না অকৃতকার্য, তাঁর সাধারণ আচরণ ‘ভাল না খারাপ’, আচরণ সম্পর্কে মন্তব্য এবং তিনি কোর্স চালিয়ে যাওয়ার যোগ্য কি না।
advertisement
কেন্দ্র জানিয়েছে, এই পদক্ষেপ জাতীয় নিরাপত্তা জোরদার করা এবং ২০২৫ সালের ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স আইন কার্যকর করার অংশ। গত বছর কার্যকর হওয়া এই আইনের অধীনে উল্লিখিত ফরমটিকে “অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি” হিসেবে বর্ণনা করা হয়েছে।
চিঠিতে সতর্ক করা হয়েছে, আইন ও বিধির লঙ্ঘন হলে প্রযোজ্য আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় নিরাপত্তার স্বার্থে নির্দেশগুলি কঠোরভাবে মেনে চলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অনুরোধ করা হয়েছে।
advertisement
এই নির্দেশিকা ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর, বিদেশ সচিব, পর্যটন, স্বাস্থ্য ও শিক্ষা সচিব, দিল্লির পুলিশ কমিশনার-সহ একাধিক শীর্ষ আধিকারিকের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
বিদেশি পড়ুয়াদের উপস্থিতি, ফলাফল, আচরণ—সব তথ্য চাইল কেন্দ্র! সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশ
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৩ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৩ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • কোন রাশিদের জন্য আজকের দিন শুভ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement