advertisement

Bratya Basu ranks in Madhyamik 2022 merit list: বন্ধুরা মজা করে বলত শিক্ষামন্ত্রী, মাধ্যমিকে অষ্টম বাঁকুড়ার ব্রাত্য বসু

Last Updated:

৬৮৬ নম্বর পেয়ে এ বছর বাইশ জন অষ্টম স্থান দখল করে নিয়েছে৷ তাদের মধ্যে অন্যতম বাঁকুড়ার বিষ্ণপুর হাইস্কুলের ছাত্র ব্রাত্য বসু৷

শিক্ষামন্ত্রীর সঙ্গে নামের মিল,  মাধ্যমিকে অষ্টম বাঁকুড়ার ব্রাত্য বসু৷
শিক্ষামন্ত্রীর সঙ্গে নামের মিল, মাধ্যমিকে অষ্টম বাঁকুড়ার ব্রাত্য বসু৷
advertisement
৬৮৬ নম্বর পেয়ে এ বছর বাইশ জন অষ্টম স্থান দখল করে নিয়েছে৷ তাদের মধ্যে অন্যতম বাঁকুড়ার বিষ্ণপুর হাইস্কুলের ছাত্র ব্রাত্য বসু৷ ঘটনাচক্রে, রাজ্যের শিক্ষামন্ত্রীর নামও ব্রাত্য বসু৷
ফোনে কথা বলতে গিয়ে মাধ্যমিকে অষ্টম স্থান দখল করা ব্রাত্য বলে, 'ভালো ফল হবে আশা করেছিলাম, কিন্তু মেধা তালিকায় জায়গা পাবো ভাবিনি৷ আমার বায়োলজি, ফিজিক্সের মতো বিজ্ঞানের বিষয়গুলিই বেশি ভাল লাগে৷' তবে রাজ্যের শিক্ষামন্ত্রীর মতো অধ্যাপনা বা নাট্য চর্চা নয়, ভবিষ্যতে চিকিৎসক হতে চায় ব্রাত্য৷
advertisement
মন্ত্রীর নামের সঙ্গে নিজের নামের মিল থাকায় অতীতেও বন্ধুরা মজা করেছে ব্রাত্যর সঙ্গে৷ ওই ছাত্রের কথায়, 'বন্ধুরা মাঝেমধ্যেই বলত, আমাদের সঙ্গে শিক্ষামন্ত্রী রয়েছেন!' মাধ্যমিকে অষ্টম হওয়ার এলাকায় রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছে ব্রাত্য৷
ব্রাত্যর বাবা চণ্ডীদাস বসু প্রাক্তন সেনাকর্মী৷ তিনি জানালেন, ছেলে বরাবরই স্কুল জীবনে সব পরীক্ষায় এক থেকে তিনের মধ্যে থেকেছে৷ ছেলের নামের সঙ্গে শিক্ষামন্ত্রীর নামের মিল শুনে হেসে ফেলেন গর্বিত বাবাও৷ কিন্তু ছেলের নামকরণের পিছনের কাহিনি কী? চণ্ডীদাস বাবু জানালেন, 'আমার ভাই পেশায় চিকিৎসক৷ ওই ছেলের নামকরণ করেছিল৷ তখন কি আর জানতাম রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে ওর নাম মিলে যাবে!'
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Bratya Basu ranks in Madhyamik 2022 merit list: বন্ধুরা মজা করে বলত শিক্ষামন্ত্রী, মাধ্যমিকে অষ্টম বাঁকুড়ার ব্রাত্য বসু
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement