advertisement

দিনহাটায় শ্যুটআউট, গুলিবিদ্ধ ২ তৃণমূল সমর্থক

Last Updated:
#দিনহাটা: জয়নগরের পর এবার দিনহাটায় ৷ দিনেদুপুরে স্কুলে ঢুকে গুলি চালাল দুষ্কৃতীরা ৷ গুলিবিদ্ধ দুই শিক্ষক ৷ তাঁরা দু’জনেই তৃণমূল সমর্থক বলে জানা গিয়েছে ৷
বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ৷ গীতালদহের বেসরকারি স্কুলে তখন চলছিল পঠনপাঠন ৷ আচমকাই স্কুলে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী ৷ স্কুলের ভিতরে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে তারা ৷ দুষ্কৃতীদের গুলিতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন দুই শিক্ষক-সহ ১জন ৷ গুলিবিদ্ধ দুই শিক্ষকের নাম মজনু হক এবং মনোয়ার হুসেন ৷ তাঁরা দু’জনেই তৃণমূল সমর্থক বলে জানা গিয়েছে ৷
advertisement
advertisement
অভিযোগ, দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হামলা চলে ৷ অভিযোগের তির যুব তৃণমূলের বিরুদ্ধে ৷ আহত ২শিক্ষক-সহ তিনজনকে দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিনহাটায় শ্যুটআউট, গুলিবিদ্ধ ২ তৃণমূল সমর্থক
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৬ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৬ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৬ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • সোমবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement