advertisement

রানীগঞ্জে গোষ্ঠী সংঘর্ষে আহত ডিসিপি এখন অনেকটাই সুস্থ, জানালেন চিকিৎসকেরা

Last Updated:
#দুর্গাপুর : রামনবমী ঘিরে অগ্নিগর্ভ রাজ্য ৷ অশান্তির আবহে ঢেকে গিয়েছে উৎসবের আমেজ ৷ সোমবার রামনবমী উপলক্ষ্যে রানিগঞ্জ উত্তপ্ত হয়ে ওঠে ৷ বোমার আঘাতে গুরুতর জখম হন ডিসিপি অরিন্দম দত্ত চৌধুরী ৷ দুর্গাপুরের মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি ৷ শেষ খবর পাওয়া অবধি অরিন্দমবাবুর শারিরীক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতালের সুপার ডাক্তার পার্থ পাল ৷
দুর্গাপুরের মিশন হাসপাতালের সুপার ডাক্তার পার্থ পাল জানিয়েছেন, তিন বিভাগের ডাক্তাররা দেখছেন তাঁকে । অর্থপেডিক, প্লাস্টিক সার্জেন ও নিউরো সার্জেন। স্বাস্থ্য দফতর থেকে কলকাতার দুজন স্পেশালিস্ট চিকিৎসক শান্তনু দত্ত এবং রূপনারায়ণ ভট্টাচার্যও দেখতে যান অরিন্দম দত্ত চৌধুরীকে।
চিকিৎসকেরা জানিয়েছেন, অরিন্দম বাবু এখন অনেকটাই সুস্থ । শীঘ্রই জেনারেল বেডে স্থানান্তরিত করা হবে তাঁকে । যেসব টিস্যু গুলো নষ্ট হয়েছে সেগুলো সারভাইভ করানোর চেষ্টা হবে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রানীগঞ্জে গোষ্ঠী সংঘর্ষে আহত ডিসিপি এখন অনেকটাই সুস্থ, জানালেন চিকিৎসকেরা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement