advertisement

TCS Employee: স্ত্রী-ছেলেকে মুখে পলিথিনের ব্যাগ পেঁচিয়ে খুন, পরে আত্মঘাতী বাঙালি ইঞ্জিনিয়র!

Last Updated:

TCS Employee: পুণের অওন্ধ এলাকায় একটি বহুতল আবাসন থেকে তিনটি দেহ উদ্ধার করে পুলিশ।

এই বহুতল থেকে উদ্ধার ৩টি দেহ
এই বহুতল থেকে উদ্ধার ৩টি দেহ
পুণে: স্ত্রী ও ছেলেকে খুন করে আত্মঘাতী ইঞ্জিনিয়র স্বামী। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পুণেতে। পুলিশ সূত্রে খবর, আত্মঘাতী আইটি কর্মীর নাম সুদীপ্ত গঙ্গোপাধ্যায়, বয়স ৪৪। তিনি টিসিএস সংস্থায় কর্মরত ছিলেন। বুধবার পুণের অওন্ধ এলাকায় এই ভয়ঙ্কর কাণ্ডটি ঘটেছে। নিজের ৪০ বছরের স্ত্রী প্রিয়াঙ্কা গঙ্গোপাধ্যায় ও ৪ বছরের ছেলে তানিষ্ককে খুন করেন সুদীপ্ত।
ঘটনাটি প্রকাশ্যে আসে যখন চতুশ্রুঙ্গি পুলিশ স্টেশনে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। এর পর অওন্ধ এলাকায় একটি বহুতল আবাসন থেকে তিনটি দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, সুদীপ্ত নিজেই স্ত্রী ও ছেলেকে খুন করেছেন। তারপর নিজেকে শেষ করেছেন। ছেলে ও স্ত্রীকে মুখে পলিথিনের ব্যাগ পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। মা ও ছেলের মুখে শ্বাসরোধ হওয়ার দাগ রয়েছে। পরে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সুদীপ্ত।
advertisement
প্রিয়াঙ্কা ও সুদীপ্ত প্রিয়াঙ্কা ও সুদীপ্ত
advertisement
আরও পড়ুন: প্রেম করে বিয়ের পর স্ত্রীকেই 'খুন'! স্বামীর এমন কাজের কারণ শুনলে হাঁ হয়ে যাবেন
প্রিয়াঙ্কার ভাই ব্যাঙ্গালোর থেকে এসেছিলেন পুণেতে। তিনি তাঁর বন্ধুর সঙ্গে গিয়ে নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলেন পুলিশের কাছে। কারণ পুণেতে আসার পর বোন বা পরিবারের কেউই ফোন তোলেননি। এরপরই সন্দেহ দানা বাঁধতে শুরু করে। কিন্তু কী কারণে বাঙালি এই ইঞ্জিনিয়ার এমন ভয়ঙ্কর ঘটনা ঘটালেন তার কোনও কারণ এখনও বলতে পারেনি পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
TCS Employee: স্ত্রী-ছেলেকে মুখে পলিথিনের ব্যাগ পেঁচিয়ে খুন, পরে আত্মঘাতী বাঙালি ইঞ্জিনিয়র!
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement