advertisement

সম্পত্তি না দেওয়ায় বৃদ্ধ মা-বাবাকে মারধর ছেলে-বউমার, গ্রেফতার অভিযুক্ত, চলছে জেরা

Last Updated:
#বারাসত: সম্পত্তি না লিখে দেওয়ায় বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ ছেলে ও পুত্র বধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারাসতের কাজীপাড়ায়। এখানেই শেষ নয় ৷ এরপর জোর করে মা-বাবাকে দিয়ে সম্পত্তি লিখিয়ে নিয়ে ঘর থেকে মেরে বার করে দিয়েছে ছেলে ও বউমা।
অভিযোগ বেশ কয়েকদিন ধরে বাঁশ ও লাঠি দিয়ে মা আর বাবাকে শারীরিক ও মানসিক অত্যাচার চালাত ছেলে। শনিবার তা চরম পর্যায়ে এসে পৌছাছেছে । আজ সকালে মা আরতি বিশ্বাস আর বাবা রবীন্দ্রনাথ বিশ্বাস ছেলে-বউমার অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে এসে বারাসত থানায় অভিযোগ করেছেন। ছেলে বিশ্বজিৎ বিশ্বাস ও বৌমা জয়ন্তী বিশ্বাসের বিরুদ্ধে।
advertisement
advertisement
মা আরতি বিশ্বাস ও বাবা রবীন্দ্রনাথ বিশ্বাস এর আগে তাঁদের দেড় কাঠা জমি লিখিয়েও দিয়েছেন পুত্র ও পুত্রবধূকে। থানায় অভিযোগ দায়ের হওয়ার পর বারাসাত থানার গ্রেফতার করেছে অভিযুক্তকে। বিশ্বজিৎ বিশ্বাস এর বাড়ি বারাসত গেঞ্জি মিল এলাকায়। বারাসত থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ ধৃতকে জেরা শুরু করেছে ।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
সম্পত্তি না দেওয়ায় বৃদ্ধ মা-বাবাকে মারধর ছেলে-বউমার, গ্রেফতার অভিযুক্ত, চলছে জেরা
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement