advertisement

Pandua Shootout: গাড়ি থেকে নামিয়ে জি টি রোডের উপরে গুলি, সাতসকালে পান্ডুয়ায় শ্যুটআউট! মৃত ১

Last Updated:
জি টি রোডের উপরে এই জায়গাতেই গুলি করা হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে৷
জি টি রোডের উপরে এই জায়গাতেই গুলি করা হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে৷
সৈকত বিশ্বাস, পান্ডুয়া: সাত সকালে হুগলির পান্ডুয়ায় শ্যুটআউট৷ গাড়ি করে নিয়ে এসে এক অজ্ঞাতপরিচয়কে জি টি রোডের উপরে গুলি করে পালিয়ে গেল দুষ্কৃতীরা৷ হাসপাতালে নিয়ে গেলে গুলিবিদ্ধ ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ পর ধাওয়া করে এক দৃষ্কৃতীকে ধরেও ফেলে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷
প্রত্যক্ষদর্শীদের দাবি, এ দিন সকালে হুগলি এবং পূর্ব বর্ধমান জেলার সীমান্তে এই ঘটনা ঘটে৷ সকাল পৌনে আটটা নাগাদ বর্ধমানের দিক থেকে একটি টাটা সুমো হুগলির দিকে আসে৷ জি টি রোডের উপরেই গাড়ি থেকে এক ব্যক্তিকে রাস্তার উপরে নামিয়ে গুলি করা হয়৷ গাড়িতে চার জন ছিলেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের৷ রাস্তার উপরেই লুটিয়ে পড়েন বছর ৪৫-এর ওই ব্যক্তি৷
advertisement
advertisement
গুলি চলার শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা৷ তখনই টাটা সুমো নিয়ে এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পান্ডুয়া থানার পুলিশ৷ আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ আহত ব্যক্তির পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ৷
advertisement
ঘটনার পরেই পলাতক দুষ্কৃতীদের খোঁজ শুরু করে পুলিশ৷ ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Pandua Shootout: গাড়ি থেকে নামিয়ে জি টি রোডের উপরে গুলি, সাতসকালে পান্ডুয়ায় শ্যুটআউট! মৃত ১
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement