advertisement

Crime News: বোনদের সম্পত্তির ভাগ দেওয়ার রাগ? বৃদ্ধ বাবাকে শেষ করে ফেলল একমাত্র ছেলে!

Last Updated:

Crime News: বাবার পুরো সম্পত্তি কেন পেল না ছেলে? এই রাগেই ৭০ বছরের বৃদ্ধা বাবাকে পিটিয়ে মারার অভিযোগ।

বৃদ্ধ বাবাকে পিটিয়ে মারার অভিযোগ (প্রতীকী ছবি)
বৃদ্ধ বাবাকে পিটিয়ে মারার অভিযোগ (প্রতীকী ছবি)
দেগঙ্গা: সম্পত্তির বিবাদে বৃদ্ধ বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনার জেরে এলাকায় বিশাল উত্তেজনা। অভিযুক্ত ছেলেকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা।
দেগঙ্গার হামাদামা বাজার এলাকায় সম্পত্তির জন্য বৃদ্ধ বাবাকে পিটিয়ে খুন করে ছেলে। অভিযুক্ত ছেলের গ্ৰেফতার ও শাস্তির দাবিতে উত্তেজনা এলাকায়। হামাদামা বাজারে এলাকায় বেশ কয়েক বছর আগে একটি জমি কেনেন সেই জমির উপর বাড়ি তৈরি করেন। বৃদ্ধর দুই মেয়ে এক ছেলে। অভিযোগ, মূল সম্পত্তির ৫০ শতাংশ ছেলেকে দেন বাকি ৫০ শতাংশ দুই মেয়েকে ভাগ করে দেন। তা নিয়েই বাবার সঙ্গে প্রতিনিয়ত ঘটত গন্ডগোল, মারধর করা হত বৃদ্ধকে।
advertisement
advertisement
এদিন সেই সম্পত্তি নিয়ে আবারও অশান্তি বাঁধে। তখনই বাবাকে পিটিয়ে মারার অভিযোগ ছেলে আজাহারউদ্দিনের বিরুদ্ধে। পিটিয়ে মারার অভিযোগ অস্বীকার করেছে পরিবার। মৃত খলিল আহমেদের পরিবারের দাবি, স্ট্রোক করে মারা গিয়েছেন বৃদ্ধ। তাঁর গায়ে কেউ হাত দেননি। পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। মৃত বৃদ্ধের নাম খলিল আহমেদ, বয়স ৭০। মৃতদেহ উদ্ধার করে ছেলেকে আটক করেছে পুলিশ। সম্পত্তির লোভে পিটিয়ে খুন না কথা কাটাকাটির মধ্যে স্ট্রোক হয়ে মৃত্যু তা খতিয়ে দেখছে দেগঙ্গা থানার পুলিশ।
advertisement
জিয়াউল আলম
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: বোনদের সম্পত্তির ভাগ দেওয়ার রাগ? বৃদ্ধ বাবাকে শেষ করে ফেলল একমাত্র ছেলে!
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement