advertisement

South 24 Parganas News: ভাত খেতে ডাকায় মাকে কুপিয়ে খুন করল ছেলে! ঘটনা শুনলে পায়ের তলা থেকে মাটি সরে যাবে

Last Updated:

ছেলেকে ভাত খেতে ডেকেছিল মা এর জেরেই ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে খুন করল ছেলে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানা এলাকার কাটান দিঘি গ্রামে।

ডায়মন্ড হারবার: ছেলেকে ভাত খেতে ডেকেছিল মা এর জেরেই ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে খুন করল ছেলে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানা এলাকার কাটান দিঘি গ্রামে। মৃত মহিলার নাম জাহানারা বিবি। অভিযুক্ত ছেলে রফিকুল গাজীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ ২৪ পরগনা মথুরাপুর থানার কাটানদিঘি গ্রামের বাসিন্দা জাহানারা বিবি। তাঁর বয়স ৪৫ বছর। মানসিক ভারসাম্যহীন ছেলে রফিকুল গাজীকে শনিবার রাতে ভাত খেতে ডাকলে ধারালো অস্ত্র দিয়ে জাহানারাকে এলোপাথাড়ি কোপ মারে সে। পরে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জাহানারা বিবি।
advertisement
advertisement
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় মথুরাপুর থানায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জাহানারা বিবিকে উদ্ধার করে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানায়।
অন্যদিকে ঘটনায় অভিযুক্ত ছেলে রফিকুল গাজীকে আটক করেছে পুলিশ।অন্যদিকে জাহানারা বিবির দেহ ময়না তদন্তের জন্য ডায়মন্ড হাবরা পুলিশ মর্গে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযুক্ত ছেলে রফিকুল গাজী একজন মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছিল। ইতিমধ্যেই ঘটনায় তাকে আটক করেছে মথুরাপুর থানার পুলিশ।
advertisement
আনিশ উদ্দিন মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
South 24 Parganas News: ভাত খেতে ডাকায় মাকে কুপিয়ে খুন করল ছেলে! ঘটনা শুনলে পায়ের তলা থেকে মাটি সরে যাবে
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement