advertisement

Crime News: সমুদ্রের জলে ভাসছে একটি বস্তা, খুলতেই যা বেরোল, আঁতকে উঠল সকলে!

Last Updated:

Crime News: মুম্বইয়ের ওরলি সি ফেস-এ এক মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য তৈরি হল। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে মুম্বইয়ের ওরলি সি ফেস-এ একটি অজ্ঞাত মহিলার পচনশীল দেহ একটি বস্তার মধ‍্যে পাওয়া গেছে।

সমুদ্রের জলে ভাসছে একটি বস্তা, খুলতেই যা বেরোল, আঁতকে উঠল সকলে!
সমুদ্রের জলে ভাসছে একটি বস্তা, খুলতেই যা বেরোল, আঁতকে উঠল সকলে!
মুম্বই: মুম্বইয়ের ওরলি সি ফেস-এ এক মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য তৈরি হল। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে মুম্বইয়ের ওরলি সি ফেস-এ একটি অজ্ঞাত মহিলার পচনশীল দেহ একটি বস্তার মধ‍্যে পাওয়া গেছে। নিহতের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ভেঙে গেছে ।
মঙ্গলবার সকালে কয়েকজন স্থানীয়রা, সমুদ্রের জলে একটি বস্তা ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মুম্বই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি নিজেদের হেফাজতে নেয়। এক পুলিশ অফিসারের দাবি, জোয়ারের কারণে, বস্তাটি ভেসে যায় এবং ওয়ারলি এলাকায় কোস্টগার্ড অফিসের কাছে একটি ড্রেনে আটকে যায়।
advertisement
advertisement
পুলিশ ব্যাগটি বাজেয়াপ্ত করেছে এবং সেটির ভিতরে একজন মহিলার পচনশীল মৃতদেহ পাওয়া গেছে। তবে, মৃতের পরিচয় এখনও পাওয়া যায়নি। মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ তীব্র গরমে পোষ্যকে গাড়িতে আটকে ঘুরতে গেল মালিক! নৃশংসতায় হার মানাবে সবকিছু
পুলিশের সন্দেহ, মহিলাকে খুন করে দেহ সমুদ্রের জলে ফেলে দেওয়া হয়েছে। তবে কী কারণে খুন তা এখনও পর্যন্ত জানা যায়নি। ওয়ারলি পুলিশ একজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ইতিমধ‍্যে এই বিষয়ে তদন্ত শুরু করেছে।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: সমুদ্রের জলে ভাসছে একটি বস্তা, খুলতেই যা বেরোল, আঁতকে উঠল সকলে!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement