advertisement

Covid Vaccine for Travel: ভারতীয় পড়ুয়াদের জন্য স্বস্তির খবর, লাগবে না টিকার সার্টিফিকেট, জানাল আমেরিকা

Last Updated:

আপাতত ভারতীয় পড়ুয়াদের স্বস্তি দিয়ে আমেরিকা জানিয়ে দিয়েছে, ভ্যাকসিনের কোনও প্রমাণপত্রই লাগবে না।

নিউইয়র্ক: করোনাকালে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দিতে অনেক সময়েই সমস্যায় পড়েছেন ভারতীয় পড়ুয়ারা ৷ একে তো করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় নাজেহাল অবস্থা ভারতীয়দের ৷ এদেশকে ‘রেড লিস্ট’-এর আওতায় ধরছে বিশ্বের অধিকাংশ দেশই ৷ ভিসা পেতেও তাই সমস্যায় পড়ছেন ভারতীয়রা ৷ এরই সঙ্গে রয়েছে আবার ভ্যাকসিন সমস্যা ৷ কোভ্যাক্সিন নিয়েছেন, এমন ভারতীয়দের অনেক দেশই সে দেশে ঢুকতে দিতে নারাজ ৷ কারণ ভারতে তৈরি এই ভ্যাকসিনের এখনও হু-এর তরফে পুরোপুরি ছাড়পত্র মেলেনি ৷ তবে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্তরের এক কূটনীতিক সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, টিকার সার্টিফিকেট আর না হলেও হবে ৷ দেশ ছাড়ার ৭২ ঘণ্টা আগে করানো কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট নিয়েই আমেরিকায় পাড়ি দিতে পারবেন ভারতীয় পড়ুয়ারা ৷
ভিসা নিয়েও পড়ুয়াদের মধ্যে একটা উদ্বেগ তৈরি হচ্ছিল। তার সঙ্গে টিকা সংক্রান্ত বিষয়টি সেই উদ্বেগকে আরও বাড়িয়ে তোলে। কোভ্যাক্সিন নিলে আমেরিকায় পুনরায় টিকা নিতে হবে ভারতীয় পড়ুয়াদের ৷ এমনটাই এর আগে বলা হচ্ছিল ৷ তাতে অনেকেই সমস্যায় পড়েন ৷ কোভিডের জন্য এমনিতেই সব কাজ অনেক দেরিতে বা ধীরগতিতে হচ্ছে ৷ এর সঙ্গে যদি ভ্যাকসিন সমস্যায় ভুগতে হয়, তাহলে তা ভারতীয় পড়ুয়াদের জন্য একেবারেই ভাল খবর নয় ৷ আপাতত ভারতীয় পড়ুয়াদের স্বস্তি দিয়ে আমেরিকা জানিয়ে দিয়েছে, টিকার কোনও প্রমাণপত্রই লাগবে না।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Covid Vaccine for Travel: ভারতীয় পড়ুয়াদের জন্য স্বস্তির খবর, লাগবে না টিকার সার্টিফিকেট, জানাল আমেরিকা
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement