advertisement

করোনা যুদ্ধে লড়াই করতে যা বার্তা দিলেন নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও এস্থার

Last Updated:

একগুচ্ছ পরামর্শ দিলেন নোবেলজয়ী দম্পতি

#নয়াদিল্লি:  নোবেল জয়ী দম্পতি এস্থার ডাফলো ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ পরামর্শ দিলেন ২১ দিনের লকডাউনের সময় মানার জন্য ৷ তাঁদের বার্তার মূল বক্তব্য সচেতনতা বাড়ান, স্বাস্থ্য সংক্রান্ত পরিকাঠামোর উন্নতিতে জোর দিন ৷
করোনা ভাইরাস অতিমারির বিরুদ্ধে লড়াই করতে কিছু জিনিস মানতেই হবে বলে জানিয়েছেন নোবলেজয়ী বাঙালি অর্থনীতিবিদ ৷ কর্ণাটকের মানুষের ওপর করা সার্ভেতে উঠে এসেছে সকলেই এই মারণ রোগ সম্পর্কে জানে কিন্তু কী করতে হবে আর কী করতে হবে না সেটার সম্পর্কে ধারণা স্পষ্ট ৷ আর এই অতিমারি যাতে পশ্চিমবঙ্গে মারাত্মক আকারে ছড়িয়ে না পড়ে তাই দায়িত্ব নিয়েছেন এই দুই নোবলজয়ী অর্থনীতিবিদ ৷
advertisement
প্রথমেই লকডাউনকে সফল করতে হবে বলে জানিয়েছেন তারা৷ এটা যেই বাঁধনমুক্ত হবে ততই অজানা বাহকরা এই মারণ রোগকে আরও বেশি জায়গায় পৌঁছে দেবে ৷
advertisement
দ্বিতীয়ত বস্তি বা ঘি়ঞ্জি শহরাঞ্চলের আবাসনগুলিতে যদি একবার এই রোগ ঢুকে যায় তাহলে তা আটকানো অসম্ভব হবে ৷
তৃতীয়ত কারফিউ তুলে নেওয়া হলে আবার এই রোগের প্রাদুর্ভাব বাড়বে ৷ আর না হলে তিন সপ্তাহের মধ্যে সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে এই রোগ ৷ যেভাবে লকডাউন এসেছে তারপরেও মানুষের মধ্যে ছড়াচ্ছে তাতে মনে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ কম ৷ কারফিউয়ের জন্য আক্রান্তের সংখ্যা এখনও নিয়ন্ত্রণে থাকলেও এই ২১ দিনেও এই সমস্যা সকলের সঙ্গে থাকবে ৷
advertisement
গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবা এমনভাবে রয়েছে যাতে ট্র্যাজেডি হলে খুব মারাত্মক হবে না হলে সেটাকে আটকানোর সব রকমের চেষ্টা করতে হবে ৷
নোবেল জয়ী দম্পতি জানিয়েছেন জনসচেতনতা বাড়াতেই হবে , প্রতি পরিবারে যেন এমন একজন থাকেন যিনি করোনা ভাইরাসের লক্ষণগুলি চিনতে পারবেন ৷ রোগ ছড়াতে পারে সামাজিক মেলামেশা বন্ধ করুন৷ সরকার যেন নিজেদের একাধিক হটলাইন রাখে আর আশা বা বাকি সামাজিক কর্মীরা যেন পরিস্থিতির ওপর নজর রাখে ৷
advertisement
গ্রামে যাঁরা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত তাঁদের যেন সঠিকভাবে ট্রেনিং দেওয়া হয় ৷ তাঁরা যেন রোগীর উপসর্গ সঠিকভাবে চিহ্নিত করতে পারেন ৷ আর সেটা সঠিক আধিকারিকদের খবর পাঠিয়ে দেন ৷
বিভিন্ন জায়গা থেকে রোগের বিস্তার সম্পর্কে সঠিক খবর যেন সব জায়গায় পৌঁছে যায় যাতে সারা দেশের প্রকৃত ছবিটা পরিষ্কারভাবে বোঝা যায় ৷
advertisement
একটা মোবাইল দল স্বাস্থ্য কর্মী, চিকিৎসক, নার্স .টেস্টিং কিট ও ভেন্টিলেশন নিয়ে তৈরি করা উচিত ৷
সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে সমস্তরকমের ব্যবস্থা নিয়ে তৈরি করা উচিত ৷
এদিকে স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি অর্থনৈতিক প্যাকেজের দিকেও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা৷ মানুষ যেন টাকা রোজগারের তাগিদে বাড়ি ছেড়ে বেরিয়ে কাজের জায়গায় না যায় তার জন্য অর্থনীতিতে যা যা সহযোগিতা সরকারের করা উচিত তাই যেন করা হয় ৷ এর পাশাপাশি তাঁরা যা বলেছেনে তাতে পরিষ্কার এখনও অবধি সরকার যেভাবে অর্থনীতি সামাল দেওয়ার ব্যবস্থা করেছে তা একেবারে ছোট আলুর মতো এই দিয়ে মানুষকে বাড়িতে বসিয়ে রাখা সম্ভব নয় ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা যুদ্ধে লড়াই করতে যা বার্তা দিলেন নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও এস্থার
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement