advertisement

মিউচুয়াল ফান্ড বাঁচাতে বড় ঘোষণা! ৫০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম রিজার্ভ ব্যাঙ্কের

Last Updated:

রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে, লকডাউনের জেরে তৈরি হওয়া কঠিন পরিস্থিতি নজরে রাখা হচ্ছে৷ বিভিন্ন আর্থিক ক্ষেত্রে চাপ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷

#নয়াদিল্লি: মিউচুয়াল ফান্ড সংস্থাগুলির আতঙ্ক রুখতে ৫০ হাজার কোটি টাকার বিশেষ রক্ষাকবচ ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)৷ নগদের জোগান বাড়াতেই এই পদক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক৷
advertisement
মিউচুয়াল ফান্ডে স্পেশাল লিকুইডিটি ফেসিলিটি-তে আরবিআই আগামী ৯০ দিন রেপো রেট অপরিবর্তিত রাখবে৷ এই ফেসিলিটি অনির্দিষ্টকালের জন্য৷ ব্যাঙ্কগুলি চাইলে ফান্ডিংয়ের জন্য আবেদন করতে পারে সোম থেকে শুক্র, যে কোনও দিন৷ আজ থেকেই এই স্কিম চালু হয়ে গেল৷ লকডাউনের পর থেকেই মিউচুয়াল ফান্ড সংস্থাগুলি নগদের জোগানের অভাবে ধুঁকছে৷ তাই আরবিআই-এর ৫০ হাজার কোটি টাকার আর্থিক সাহায্য নগদের জোগান বাড়াতে সাহায্য করবে৷
advertisement
গত শুক্রবার ফ্র্যাঙ্কলিন টেমপ্লেটন ভারতে তাদের ৬টি মিউচুয়াল ফান্ড বন্ধ করে দিয়েছে৷ তার জেরে গোটা দেশজুড়ে মিউচুয়াল ফান্ডের ভবিষ্যত্‍ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে অন্যান্য অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডগুলি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় অনেক বিনিয়োগকারী৷ তাঁদের ভয় দূর করতে ও মিউচুয়াল ফান্ড সংস্থাগুলিতে নগদ জোগান বাড়াতেই আরবিআই-এর এই পদক্ষেপ৷
advertisement
রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে, লকডাউনের জেরে তৈরি হওয়া কঠিন পরিস্থিতি নজরে রাখা হচ্ছে৷ বিভিন্ন আর্থিক ক্ষেত্রে চাপ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷
advertisement
কংগ্রেসের প্রবীণ নেতা ও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম আরবিআই-এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ তিনি ট্যুইটারে লিখেছেন, 'মিউচুয়াল ফান্ডের জন্য রিজার্ভ ব্যাঙ্কের ৫০ হাজার কোটি টাকার স্পেশাল লিকুইডিটি ফেসিলিটির সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি৷ আরবিআই-এর দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ ভালো লাগল৷'
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
মিউচুয়াল ফান্ড বাঁচাতে বড় ঘোষণা! ৫০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম রিজার্ভ ব্যাঙ্কের
Next Article
advertisement
Nitin Nabin Meeting: এক মাসের জন্য ‘হোমওয়ার্ক’ দিয়ে দিলেন নিতিন নবীন! সামনেই ভোট, কী কী করতে হবে...বঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক
এক মাসের ‘হোমওয়ার্ক’ দিয়ে দিলেন নিতিন নবীন! সুকান্তর বাড়িতে বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক
  • সুকান্ত মজুমদারের বাড়িতে নিতিন নবীন

  • বঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক

  • দু’ঘণ্টা ধরে বৈঠক, নিলেন সংসদীয় এলাকা ভিত্তিক রিপোর্ট কার্ড

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement