North Bengal Weather: দক্ষিণবঙ্গে শুরু শুকনো দিন, উত্তরবঙ্গে আজও বৃষ্টির ভ্রুকুটি! কোন কোন জেলায়? কেমন থাকবে দিনভর আবহাওয়া? জানালো হাওয়া অফিস
- Reported by:Partha Pratim Sarkar
- local18
- Published by:Madhab Das
Last Updated:
North Bengal Weather Update Today: দক্ষিণবঙ্গে বৃষ্টির পালা শেষ হয়ে শুরু হয়েছে শুকনো আবহাওয়া। কিন্তু উত্তরবঙ্গ এখনই রেহাই পাচ্ছে না বৃষ্টি থেকে। আজ সারাদিন আবহাওয়া ঠিক কেমন থাকবে, তা নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।
নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। সেই পূর্বাভাস অনুযায়ী হালকা বৃষ্টির মুখোমুখি হয়েছে রাজ্যের বেশ কিছু জেলা। তবে বর্তমানে দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই, শুকনো আবহাওয়া শুরু হয়েছে, যদিও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আজ শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমন পরিস্থিতিতে চলুন দেখে নেওয়া যাক কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া।
advertisement
উত্তরবঙ্গের অধিকাংশ জেলার আকাশ আজ পরিষ্কার থাকার সম্ভাবনার কথায় জানিয়েছে হাওয়া অফিস। সকাল-সন্ধে হিমেল হাওয়ার কারণে আপাতত বজায় থাকবে ঠান্ডার স্পেল। এছাড়াও ভোরের দিকে কোনও কোনও জায়গায় দেখা মিলবে কুয়াশার। আজ পাহাড়ে হালকা মেঘের আনাগোনা থাকবে। পাশাপাশি রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস। এবার দেখে নেওয়া যাক জেলা ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, ইসলামপুর, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুরের আকাশও পরিষ্কার। আলিপুরদুয়ারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস, উত্তর দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস, ইসলামপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস, গঙ্গারামপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬° সেলসিয়াস।








