advertisement

Virosh Wedding: খোলা লন, ফরাসি স্টাইল জানালা, কী নেই...! এই বাড়িতেই প্রবেশ করবেন নববধূ রশ্মিকা, বিজয়ের বাংলো দেখলে চোখে ধাঁধা লাগবে

Last Updated:
Virosh House Pics: উদয়পুরে ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রশ্মিকা মান্দানা এবং বিজয় দেবেরকোন্ডা। ইতিমধ্যেই নতুন কনের দেবেরকোন্ডা পরিবারে প্রবেশের প্রস্তুতি শুরু হয়েছে। দেখে নিন দেবেরকোন্ডা পরিবারের বিলাসবহুল বাড়ির ছবি...
1/7
*দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরকোন্ডা এবং অভিনেত্রী রশ্মিকা মান্দানার বিবাহ সম্পন্ন হয়েছে। রশ্মিকা শীঘ্রই তাঁর শ্বশুরবাড়িতে পা রাখবেন। বিজয়ের বিলাসবহুল বাংলোর ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই। ছবি: @rashmika_mandanna

2/7
*বিজয় দেবেরকোন্ডার বাড়িটি জুবিলি হিলস এবং বানজারা হিলস এলাকায়। এই সুপারস্টারের বাড়িটি একেবারে আধুনিক ডিজাইনে বানানো। জানা গিয়েছে, বাড়িটির দাম আনুমানিক ১৫ কোটি টাকা। অভিনেতা তাঁর বাবা-মা, ছোট ভাই আনন্দ দেবেরকোন্ডা এবং তাঁদের পোষ্য কুকুরের সঙ্গে এই বাড়িতে থাকেন। ছবি কৃতিত্ব: @thedeverakonda

3/7
*বিজয় দেবেরকোন্ডা ২০১৯ সালে এই বিলাসবহুল বাড়িটি কেনেন। বাড়িতে আধুনিক সমস্ত জিনিসই বিদ্যমান। দুর্দান্ত এই বাসস্থানে খোলা জায়গা রয়েছে অনেকটা, সেখানে তাঁদের আদরের পোষ্য খেলা করে, নিজেরা নিজেদের আবসর সময় কাটান। বাড়ির অন্দরসজ্জা রাজকীয় অনুভূতি দেয়। ছবি কৃতিত্ব: @thedeverakonda

4/7
*বাড়ির হলটি খুবই আকর্ষণীয়। একটি সুন্দর কাঠের সিঁড়ি সেই হল বা ড্রয়িং রুমের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। বাড়ি জুড়ে রয়েছে বড় বড় ফরাসি স্টাইলের জানালা, যা প্রচুর সূর্যালোক ঘরে প্রবেশে সাহায্য করে। হলের নকশা আড়ম্বরপূর্ণ এবং বিলাসবহুল অনুভূতি দেয়। ছবি কৃতিত্ব: @thedeverakonda

5/7
*বাড়িতে একটি সুন্দর টেরেস ব্যালকনিও রয়েছে, যা ছোট ছোট আড্ডা এবং ব্যক্তিগত পার্টির জন্য ব্যবহার করে দেবেরকোন্ডা পরিবার। বাড়ির মেঝে কাঠের। ছবি কৃতিত্ব: @thedeverakonda

6/7
*বাড়ির শোবার ঘর, রান্নাঘর এবং বারান্দাও খুব স্টাইলিশ। সোনালী আলো এবং বড় ফরাসি জানালা বাড়ির অন্দরসজ্জা আরও বিশেষ করে তুলেছে। বারান্দায় রয়েছে একটি আরামদায়ক সোফা, যেখানে অভিনেতাকে তাঁর পোষ্যর সঙ্গে অবসর সময় কাটাতে দেখা গিয়েছে বারে বারে। ছবি কৃতিত্ব: @thedeverakonda)

7/7
*চলচ্চিত্রের পাশাপাশি, বিজয় বিনিয়োগ এবং ব্র্যান্ডের প্রচার থেকে যথেষ্ট আয় করেন। তিনি
*চলচ্চিত্রের পাশাপাশি, বিজয় বিনিয়োগ এবং ব্র্যান্ডের প্রচার থেকে যথেষ্ট আয় করেন। তিনি "রাউডি" নামে নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডের মালিক। তার মোট সম্পদের পরিমাণ ৫০ থেকে ৭০ কোটি টাকা আনুমানিক। বিজয়ের কাছে বিলাসবহুল গাড়ির বিশাল সংগ্রহ রয়েছে, যার মধ্যে রয়েছে ফোর্ড মুস্তাং, মার্সিডিজ-বেঞ্জ জিএলসি, ভলভো এক্সসি৯০, রেঞ্জ রোভার এবং বিএমডব্লিউ ৫ সিরিজ। ছবি কৃতিত্ব: @thedeverakonda
advertisement
advertisement
advertisement