advertisement

#Coronavirus৷ প্ল্যাটফর্ম টিকিটের দাম বেড়ে ৫০ টাকা, করোনার ধাক্কায় বাতিল বহু ট্রেন

Last Updated:

মধ্য রেল ইতিমধ্যেই ২৩টি ট্রেন হয় বাতিল করেছে নয়তো সেগুলির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে৷

#দিল্লি: করোনা আতঙ্কের ধাক্কা এবার লাগল ভারতীয় রেলেও৷ যাত্রী কমে যাওয়ার কারণে অন্তত ৭৬ট্রি দূরপাল্লার ট্রেনের সময়সূচি পরিবর্তন করল রেল৷ অনেক ট্রেন যেমন কমিয়ে দেওয়া হয়েছে, সেরকমই বেশ কিছু ট্রেনের চলাচল বন্ধও রাখা হয়েছে৷ একই সঙ্গে রেল স্টেশনগুলিতে ভিড় কমাতে আরও বড় পদক্ষেপ করেছে রেল৷ গুরুত্বপূর্ণ সমস্ত স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের দাম একধাক্কায় ১০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫০ টাকা৷ বিভিন্ন ডিভিশনাল েরলওয়ে ম্যানেজারকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে৷
এমনিতেই প্রয়োজন ছাড়া ট্রেনে সফর না করার পরামর্শই দিচ্ছে রেল৷ ট্রেন যাত্রার আগে জ্বর আছে কিনা তা পরীক্ষা করে নেওয়ার অনুরোধ করা হচ্ছে যাত্রীদের৷ রেল কর্তারা জানাচ্ছেন, করোনা আতঙ্কে গত কয়েকদিনে টিকিট বাতিলের পরিমাণ ১৭ থেকে ৩০ শতাংশ বেড়েছে৷
মধ্য রেল ইতিমধ্যেই ২৩টি ট্রেন হয় বাতিল করেছে নয়তো সেগুলির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে৷ ১৭টি ট্রেনের ক্ষেত্রে একই পদক্ষেপ করেছে দক্ষিণ রেলও৷ যে ট্রেনগুলি বুধবার থেকে বাতিল থাকছে তার মধ্যে রয়েছে হাওড়া- মুম্বাই দুরন্ত এক্সপ্রেসও৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
#Coronavirus৷ প্ল্যাটফর্ম টিকিটের দাম বেড়ে ৫০ টাকা, করোনার ধাক্কায় বাতিল বহু ট্রেন
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement