advertisement

করোনা কেড়ে নিল বাংলাদেশের প্রাক্তন সাংসদের প্রাণ !

Last Updated:

মকবুল হোসেনের মৃত্যুর খবর সংবাদমাধ্যমকে জানান তাঁর ব্যক্তিগত সহকারি ফজলুর রহমান ৷

#ঢাকা: মারণ ভাইরাস করোনা কেড়ে নিল বাংলাদেশের আওয়ামি লিগের নেতা এবং প্রাক্তন সাংসদ হাজি মকবুল হোসেনের প্রাণ ৷ রবিবার রাতেই ঢাকার এক হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর ৷ মকবুল হোসেনের মৃত্যুর খবর সংবাদমাধ্যমকে জানান তাঁর ব্যক্তিগত সহকারি ফজলুর রহমান ৷
বাংলাদেশের সংবাদপত্র কালের কন্ঠের খবর অনুযায়ী এদিন রাতেই ঢাকার সিএমএইচ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মকবুল হোসেন ৷ করোনাভাইরাস সঙ্কটের মধ্যেই সে দেশের বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ত্রাণ বিলি করেছেন ৷ সেখান থেকেই তিনি এই মারণ ভাইরাসে আক্রান্ত হন বলে অনুমান চিকিৎসকদের ৷ গত ১৪ মে পর্যন্ত তিনি বিভিন্ন জায়গায় ত্রাণ বিলি করেছেন ৷ মকবুল হোসেনের স্ত্রী-ও করোনা পজিটিভ বলে জানা গিয়েছে ৷ তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা কেড়ে নিল বাংলাদেশের প্রাক্তন সাংসদের প্রাণ !
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement