advertisement

বেতন ছাঁটাই নয়, কর্মীদের জন্য দারুণ সুখবর দিল ইন্ডিগো

Last Updated:

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত কোনও কর্মীরই বেতনে কাটছাঁট করা হচ্ছে না ৷

#কলকাতা: করোনার জেরে গোটা বিশ্বজুড়েই ধস নেমেছে বিমান শিল্পে ৷ বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়তে হয়েছে প্রায় সব এয়ারলাইন্সগুলিকেই ৷ ভারতেও দীর্ঘদিনের লকডাউনে কোটি কোটি টাকা লোকসান গুনতে হয়েছে সব বিমানসংস্থাগুলিকেই ৷ এরই মধ্যে বিভিন্ন লো কস্ট বিমানসংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছিল, এই সঙ্কটে কর্মী ছাঁটাই না করা হলেও বেতনে ছাঁটাই করা হবে ৷ তবে কর্মীদের জন্য আপাতত ভাল খবরই দিয়েছে দেশের সবচেয়ে বড় লো কস্ট বিমানসংস্থা ইন্ডিগো ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, আপাতত কোনও কর্মীরই বেতনে কাটছাঁট করা হচ্ছে না ৷
সংস্থার সিইও রণজয় দত্ত কর্মীদের জানিয়েছেন, গত মাসে উচ্চপদস্থদের এপ্রিলের বেতন ছাঁটার যে সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা, তা ফিরিয়ে নেওয়া হচ্ছে। কারণ, সেটি সরকারের ইচ্ছের বিরুদ্ধে যাচ্ছে। করোনার জেরে সংস্থাগুলিকে কর্মী বা তাঁদের বেতন ছাঁটাই করতে মানা করছে সরকার। রণজয় ইন্ডিগো কর্মীদের ই-মেল করে জানিয়েছেন, ‘‘কেন্দ্র চায় না বেতন কমানো হোক, তাই সিদ্ধান্ত ফেরানো হল। এগ্‌জ়িকিউটিভ কমিটির সদস্য ও সিনিয়র ভাইস প্রেসিডেন্টরা স্বেচ্ছায় কম বেতন নিচ্ছেন। তবে বাকিরা এপ্রিলের পুুরো বেতন পাওয়ার আশা করতে পারেন।’’
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বেতন ছাঁটাই নয়, কর্মীদের জন্য দারুণ সুখবর দিল ইন্ডিগো
Next Article
advertisement
Nitin Nabin Meeting: এক মাসের জন্য ‘হোমওয়ার্ক’ দিয়ে দিলেন নিতিন নবীন! সামনেই ভোট, কী কী করতে হবে...বঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক
এক মাসের ‘হোমওয়ার্ক’ দিয়ে দিলেন নিতিন নবীন! সুকান্তর বাড়িতে বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক
  • সুকান্ত মজুমদারের বাড়িতে নিতিন নবীন

  • বঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক

  • দু’ঘণ্টা ধরে বৈঠক, নিলেন সংসদীয় এলাকা ভিত্তিক রিপোর্ট কার্ড

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement