advertisement

Bankura Tourism: বাঁকুড়ার পর্যটনে জোর ধাক্কা! পর্যটকদের প্রিয় মুকুটমণিপুর নিয়ে খারাপ খবর, বন দফতরের পক্ষী গণনায় উঠে এল মারাত্মক তথ্য

Last Updated:

Bankura Tourism: বাঁকুড়া তো বটেই, রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র মুকুটমণিপুর। প্রতি বছর এখানে অগণিত পর্যটক ভিড় করেন।

মুকুটমণিপুর
মুকুটমণিপুর
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামীঃ বাঁকুড়ার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র মুকুটমণিপুর। প্রত্যেক বছর এখানে প্রচুর পর্যটক ভিড় করেন। এবার সেই মুকুটমণিপুরেই উল্লেখযোগ্যভাবে কমল পরিযায়ী পাখির সংখ্যা। সম্প্রতি বন দফতরের তরফে শুরু হওয়া পক্ষী গণনায় উঠে আসা এই তথ্য হাতে আসতেই উদ্বেগ প্রকাশ করে তার কারণ জানতে তৎপর হয়েছে বন দফতর। মুকুটমণিপুরে পরিযায়ী পাখির আনাগোনা কমে যাওয়ার কারণ খুঁজতে কোমর বেঁধে নেমেছে বিভিন্ন পক্ষী ও বন্যপ্রাণ গবেষক সংস্থা।
বাঁকুড়া তো বটেই, রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র মুকুটমণিপুর। তবে শুধু পর্যটনের গুরুত্বেই নয়, বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার পরিযায়ী পাখিদের অন্যতম আবাসস্থল হিসেবেও অত্যন্ত পরিচিত। প্রতি বছর শীত পড়লেই দেশ-বিদেশ থেকে অসংখ্য পরিযায়ী পাখি এখানে উড়ে আসে। জলাধারের পাশে থাকা ঝোপঝাড়ে তাঁরা বাসা বাঁধে। জল, জঙ্গল ও পাহাড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জলাধারের জলে দিনভর হাজার হাজার পরিযায়ী পাখিদের ওড়াউড়ি দেখতে দেখতে পর্যটকদের সময় কেটে যায়।
advertisement
আরও পড়ুনঃ ভেঙে চুরমার আগের সব রেকর্ড! কলকাতা বইমেলায় বই বিক্রির নয়া নজির, কত কোটির বেচাকেনা হল জানলে হাঁ হয়ে যাবেন
সম্প্রতি নিয়ম মেনে এই মুকুটমণিপুর জলাধারে পরিযায়ী পাখি গননা করতে নামে বন দফতর ও একটি গবেষণা সংস্থা। তাতেই উঠে আসে মারাত্মক তথ্য। জানা যায়, গত কয়েক বছরে একটু একটু করে কমতে কমতে চলতি বছর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে মুকুটমণিপুরে আসা পরিযায়ী পাখির সংখ্যা। তবে শুধু সংখ্যা হ্রাসই নয়, নর্দার্ন পিনটেলের মতো বেশ কিছু প্রজাতির পরিযায়ী পাখি এই বছর মুকুটমণিপুরমুখো হয়নি।
advertisement
advertisement
পক্ষী গণনার এই তথ্য হাতে উঠে আসতেই বন দফতরের অন্দরে রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে। পরিযায়ী পাখির সংখ্যা হ্রাসের কারণ খুঁজতে তৎপর হয়েছে বন দফতর ও পক্ষী গবেষকেরা। বন দফতর ও পক্ষী গবেষকদের একাংশ মনে করছেন, এর পিছনে একাধিক কারণ থাকতে পারে। তাঁদের ধারণা, জলাধার সংলগ্ন কৃষিজমিতে অতিরিক্ত কীটনাশক প্রয়োগ ও প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহারের ফলে জলাধারে জলের মান খারাপ হয়ে থাকতে পারে।
advertisement
এছাড়া প্রতি বছর ক্রমবর্ধমান পর্যটকের সংখ্যা, জলাধারে পর্যটকদের নিয়ে যথেচ্ছ মোটরচালিত নৌকার আনাগোনা এবং অনিয়ন্ত্রিত মাছ ধরার জালের ব্যবহারের কারণেও মুকুটমণিপুর জলাধারকে আর খুব একটা নিরাপদ মনে করছে না পরিযায়ী পাখিরা। এর জেরেই ধীরে ধীরে পরিযায়ী পাখির সংখ্যা কমছে। পরিযায়ী পাখির সংখ্যা হ্রাসের কারণ জানতে জলাধারের জলের মান পরীক্ষা ও যথেচ্ছ মোটরচালিত নৌকা চলাচল নিয়ন্ত্রণে রাশ টানার ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বন দফতর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura Tourism: বাঁকুড়ার পর্যটনে জোর ধাক্কা! পর্যটকদের প্রিয় মুকুটমণিপুর নিয়ে খারাপ খবর, বন দফতরের পক্ষী গণনায় উঠে এল মারাত্মক তথ্য
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement