Tui Amar Hero Serial: সময় পাল্টাতেই বোঝা গিয়েছিল, শেষই হচ্ছে রুবেল-মোহানার 'তুই আমার হিরো' সিরিয়াল!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Mohana Maity-Rubel Das: শনিবার হয়ে গেল 'তুই আমার হিরো'র শেষদিনের শুটিং। এদিন শুটিং সেটে যেন একরাশ মন খারাপের আবহাওয়া।
শেষ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'তুই আমার হিরো'। জি বাংলার সিরিয়ালগুলির মধ্যে অন্যতম একটি সিরিয়াল ‘তুই আমার হিরো’। শাক্য ও আরশির গল্প প্রথম থেকেই সকলের মনে ধরেছিল৷ মুখ্য চরিত্রে রুবেল দাস ও মোহনা মাইতি৷ প্রায় এক বছর ধরে চলেছে এই ধারাবাহিক৷ শুরুর দিকে দশের মধ্যে টিআরপি দৌড়ে থাকলেও, পরে দিকে তা লিস্টের বাইরেই চলে যায়৷ ফলে চাপ বাড়তে থাকে৷
advertisement
টাইম স্লটও বদলে ফেলা হয়৷ সচরাচর কোনও ধারাবাহিকের স্লট পাল্টে গেলে মনে করা হয় সেই ধারাবাহিকটি হয়ত শেষের মুখে৷ ‘তুই আমার হিরো’ সেই পথেই হাঁটল৷ গত বছর ১০ মার্চ মাসে শুরু হয় এই ধারাবাহিক৷ প্রায় এক বছর চলার পর শেষ হল এর যাত্রা। শ্রীজিৎ রায় ও শৌভিক চক্রবর্তীর প্রযোজনায় শুরু হয়েছিল এই মেগা। আপাতত শাক্য ও আরশির গল্প শেষ হতে চলেছে৷
advertisement
advertisement
advertisement
advertisement







