advertisement

Delhi Businessman Murder: ঘুষি-হেলমেটের আঘাত! জল খেতে চাওয়ার মাশুল হিসেবে দুই খাদ্য সরবরাহকর্মীর আক্রমণ! জীবনমরণ লড়াইয়ের পর মৃত ব্যবসায়ী

Last Updated:

Delhi Businessman Murder: পূর্ব দিল্লির লক্ষ্মীনগরের বাসিন্দা এবং ব্যবসায়ী শিবম, সেদিন তাঁর এক বন্ধুর সঙ্গে একটি পার্টিতে যোগ দিতে কনট প্লেসে গিয়েছিলেন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসার সময়, তিনি ই ব্লকের কাছে একজন ডেলিভারি এজেন্টের কাছে জল চান৷ যার জেরে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

হামলাকারীরা হেলমেট ব্যবহার করে শিবমকে ঘুষি মারে এবং আঘাত করে
হামলাকারীরা হেলমেট ব্যবহার করে শিবমকে ঘুষি মারে এবং আঘাত করে
দুই খাবার সরবরাহকারী কর্মীর হাতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ব্যবসায়ী শিবম গুপ্তার (৩৬)৷ এই ঘটনা দিল্লির কনট প্লেসের৷ অভিযোগ, ওই দুই কর্মী ঘুষি, লাথি মেরে এবং মাথায় হেলমেট দিয়ে বার বার আঘাত করে ওই ব্যবসায়ীকে হত্যা করে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় দুই অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে৷ আর এক ডেলিভারি এক্সিকিউটিভ যিনি ঘটনাস্থলে ছিলেন কিন্তু অপরাধের সাথে জড়িত ছিলেন না, তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত এই ঘটনাটি ঘটে গত ৩ জানুয়ারি রাতে। ব্যবসায়ী শিবম গুপ্ত, দুই সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করেন। গুরুতর আহত অবস্থায় ১৯ জানুয়ারি তিনি মারা যান। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য নিহতের রক্তমাখা পোশাক আটক করেছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
advertisement
সেই রাতে কী হয়েছিল?
পূর্ব দিল্লির লক্ষ্মীনগরের বাসিন্দা এবং ব্যবসায়ী শিবম, সেদিন তাঁর এক বন্ধুর সঙ্গে একটি পার্টিতে যোগ দিতে কনট প্লেসে গিয়েছিলেন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসার সময়, তিনি ই ব্লকের কাছে একজন ডেলিভারি এজেন্টের কাছে জল চান৷ যার জেরে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, হামলাকারীরা হেলমেট ব্যবহার করে শিবমকে ঘুষি মারে এবং আঘাত করে। তার পর তারা তাঁকে জনপ্রিয় বাজার এলাকা ফুটপাতে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। ৩ জানুয়ারি রাত ১.৩০ টার দিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকা আহত ব্যক্তির বিষয়ে একটি পিসিআর কল আসে।
আরও পড়ুন : বিয়ের ২ মাস পর প্রেমিকের সঙ্গে পলাতক স্ত্রী! শোক সহ্য করতে না পেরে নিজেকে শেষ করলেন স্বামী ও তাঁদের বিয়ের ঘটক
সংবাদ সংস্থা অনুসারে, শিবমকে দ্রুত লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকরা একাধিক রক্তজমাট (হেমাটোমাস) দেখতে পান। সে সময় শিবম কথা বলার মতো অবস্থায় ছিলেন না বলে দাবি চিকিৎসকদের৷ ইতিমধ্যে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, ভিডিওগ্রাফি এবং ছবি তুলেছে, এবং রক্তমাখা জিনিসপত্রও আটক করেছে, যা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কাছের কন্ট্রোল রুমের সিসিটিভি ক্যামেরার ফুটেজও পরীক্ষা করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Businessman Murder: ঘুষি-হেলমেটের আঘাত! জল খেতে চাওয়ার মাশুল হিসেবে দুই খাদ্য সরবরাহকর্মীর আক্রমণ! জীবনমরণ লড়াইয়ের পর মৃত ব্যবসায়ী
Next Article
advertisement
Nitin Nabin Meeting: এক মাসের জন্য ‘হোমওয়ার্ক’ দিয়ে দিলেন নিতিন নবীন! সামনেই ভোট, কী কী করতে হবে...বঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক
এক মাসের ‘হোমওয়ার্ক’ দিয়ে দিলেন নিতিন নবীন! সুকান্তর বাড়িতে বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক
  • সুকান্ত মজুমদারের বাড়িতে নিতিন নবীন

  • বঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক

  • দু’ঘণ্টা ধরে বৈঠক, নিলেন সংসদীয় এলাকা ভিত্তিক রিপোর্ট কার্ড

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement