advertisement

কেন্দ্রের কড়া নির্দেশ, কর্মীদের ডাউনলোড করতেই হবে আরোগ্য অ্যাপ, চেক-আপ ছাড়া আসা যাবে না অফিস

Last Updated:

করোনা মোকাবিলায় সম্প্রতি আরোগ্য সেতু অ্যাপ এনেছে সরকার ৷ এবার তার ব্যবহার সমস্ত সরকারি কর্মীদের জন্য বাধ্যতামূলক হল ৷

#নয়াদিল্লি: সমস্ত সরকারি কর্মচারীদের মোবাইলে ডাউনলোড করতেই হবে আরোগ্য সেতু অ্যাপ ৷ বুধবার এমনই নির্দেশিকা কেন্দ্রের ৷ করোনা মোকাবিলায় সম্প্রতি আরোগ্য সেতু অ্যাপ এনেছে সরকার ৷ এবার তার ব্যবহার সমস্ত সরকারি কর্মীদের জন্য বাধ্যতামূলক হল ৷
পার্সোনেল মন্ত্রকের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, রোজ আরোগ্য সেতু অ্যাপে হেলথ চেকআপ করা আবশ্যক ৷ এই অ্যাপ সবুজ সঙ্কেত দিলে তবেই আসা যাবে অফিসে ৷ অ্যাপ যদি কাউকে হাইরিস্ক বা মডারেট বলে জানায়, তাহলে তাঁকে ১৪ দিনের জন্য আইসোলেশনে যেতে হবে ৷ একমাত্র সেফ বা লো-রিস্ক রেজাল্ট আসলেই অফিস আসতে পারবেন কর্মীরা ৷ প্রতিদিন ঠিক অফিস আসার আগে কর্মীদের এই টেস্টটি করতে হবে ৷
advertisement
করোনাভাইরাস সংক্রমণ নিয়ে জনগণকে সচেতন করতে সম্প্রতি এই আরোগ্য সেতু অ্যাপটি লঞ্চ করেছে কেন্দ্র ৷ এই অ্যাপ ব্যবহারকারী করোনায় আক্রান্ত কিনা শুধুমাত্র তা নির্ধারণ করে না ৷ এমনকী ফোনের ব্লুটুথ তথ্যের মাধ্যমে আশপাশে কারোর করোনা আছে কিনা তাও জানাতে সক্ষম ৷
advertisement
মঙ্গলবার নীতি আয়োগের এক কর্মীর করোনা সংক্রমণ ধরা পড়ার পরই সতর্ক কেন্দ্র ৷ ৪৮ ঘণ্টার জন্য নীতি আয়োগ দফতর বন্ধ করে স্যানিটাইজেশনের কাজ করার সিদ্ধান্তের পরই জারি হয় আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোডের নির্দেশিকা ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
কেন্দ্রের কড়া নির্দেশ, কর্মীদের ডাউনলোড করতেই হবে আরোগ্য অ্যাপ, চেক-আপ ছাড়া আসা যাবে না অফিস
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement