advertisement

নদী সাঁতরে পেরিয়ে অসমে এসে বাংলাদেশির করুণ আবেদন ‘আমার করোনার চিকিৎসা করুন’

Last Updated:

গায়ে জ্বর ছিল ক'দিন তাই এভাবে মরিয়া হয়েছিলেন তিনি

#করিমগঞ্জ : সারা দুনিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণে প্রায় টালমাটাল ৷ একাধিক প্রথম বিশ্বের দেশ করোনা ভাইরাসের দাপটের সামনে কার্যত মাথা হেঁট করে নতি স্বীকার করে নিয়েছে ৷ ভারতও নিজের মতো করে এই অতিমারির বিরুদ্ধে লড়াই করছে ৷ অনেক উন্নত দেশের চেয়েও এই মুহূর্তে ভারতে করোনা সংক্রমণের ওপর অনেকটা নিয়ন্ত্রণ রাখতে পেরেছে ৷ আর ভারতের এই খবরের ওপর আস্থা রেখেই এক বাংলাদেশি যুবক প্রায় মরণপণ করে ভারতে চলে এল ৷
বাংলাদেশি ওই যুবক কুশিয়ারি নদী সাঁতরে অসমের সীমা দিয়ে ভারতে প্রবেশ করেন ৷ সেখান থেকে করিমপুর জেলার মুবারকপুরে পৌঁছন ৷
advertisement
সেখানে গ্রামবাসীদের জানান যে ওঁর করোনা হয়েছে ওঁকে সাহায্য করুন ৷ এই কথা শুনে গোটা গ্রাম ভয়ে কাঁপতে থাকে ৷ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিএসএফ পৌঁছয় ৷ যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ তারপর অবশ্য বাংলাদেশি সেনা ডেকে যুবককে তাঁদের হাতে প্রত্যার্পণ করা হয় ৷
advertisement
যুবকের নাম আব্দুল হক - সে বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বাসিন্দা ৷ যেটা অসমের মুবারকপুর থেকে মাত্র চার কিলোমিটার দূরে ৷ বিএসএফের পক্ষ থেকে ডিআইজি জেসি নায়েক বলেছেন যুবকটি কুশিয়ারি নদী পেরিয়ে রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ভারতের সীমায় দাখিল হয় ৷ গ্রামের মানুষ তাঁকে অচেনা দেখে আটকায় ৷ তখন সে জানায় সে বাংলাদেশের নাগরিক ৷
advertisement
এরমধ্যেই গ্রামবাসীরা সেনাদের খবর দিয়ে দেয় ৷  সে তখন জানায় তার করোনা হয়েছে আর তার চিকিৎসা করাতে সে ভারতে এসেছে ৷ সেনা অবশ্য জানায়নি সত্যি সত্যিই সে করোনা আক্রান্ত কিনা ৷ এরপরেই বাংলাদেশের সেনার হাতে তাঁকে তুলে দেওয়া হয় ৷
নদীর জলস্তর এই সময় কুশিয়ারি নদীতে খুবই কম থাকে এমনটাই জানিয়েছেন ডিজি নায়েক ৷ বর্ষার সময় বেশিরভাগ ক্ষেত্রেই এই নদী বানভাসি হয় ৷ তাঁরা জানিয়েছেন যুবক যেখান দিয়ে ঢুকেছে সেখানে সীমান্তে কাঁটাতার দিয়ে ঘেরা নেই ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
নদী সাঁতরে পেরিয়ে অসমে এসে বাংলাদেশির করুণ আবেদন ‘আমার করোনার চিকিৎসা করুন’
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement