advertisement

হু হু করে বাড়ছে সংক্রমণ, প্রাণঘাতী করোনার থাবায় বাংলাদেশের প্রতিরক্ষা সচিবের মৃত্যু

Last Updated:

সোমবার সকাল সাড়ে ৯ টা নাগাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

#ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশের প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মহসিন চৌধুরি । সোমবার সকাল সাড়ে ৯ টা নাগাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৭ বছর ।
জানা গিয়েছে , ২৯ মে তাঁর শারীরিক সমস্যার সূত্রপাত । সেদিন থেকেই জ্বর-গলা ব্যথা-সহ একাধিক উপসর্গ দেখা দেয় । প্রথমে বাড়িতে চিকিৎসা চললেও পরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । এরপর তাঁকে ঢাকার সেনা হাসপাতালে ভর্তি করা হয় । লালারসের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য । ৬ জুন রিপোর্ট পজিটিভ আসে । তবে তার আগে থেকেই শারীরিক অবস্থা ক্রমশ অবনতি শুরু হয় । শুরু হয় শ্বাসকষ্ট । ১৮ জুন তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় । কিন্তু, তারপরেই শেষরক্ষা হল না । সোমবার সকালে হাসপাতালেই মারা যান তিনি । তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মহম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
advertisement
কুমিল্লায় ১৯৬৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন আবদুল্লাহ আল মহসিন চৌধুরি । ২০২০ সালের জানুয়ারিতে আব্দুল্লাহ আল মহসিন চৌধুরি প্রতিরক্ষা সচিব হন এবং ১৪ জুন প্রতিরক্ষা মন্ত্রকের সিনিয়র সচিব পদে পদোন্নতি হয় তাঁর । প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেওয়ার আগে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের সচিবের দায়িত্বে বহাল ছিলেন ।
advertisement
advertisement
প্রসঙ্গত , বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১.৩৭ লক্ষেরও বেশি । মৃত্যু হয়েছে ১,৭৩৮ জনের । রোজই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
হু হু করে বাড়ছে সংক্রমণ, প্রাণঘাতী করোনার থাবায় বাংলাদেশের প্রতিরক্ষা সচিবের মৃত্যু
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement