Delhi Oxygen Crisis: ‘উদ্বৃত্ত অক্সিজেন থাকলে দয়া করে পাঠান’ রাজ্যগুলির কাছে কাতর আবেদন কেজরিওয়ালের
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) কেন্দ্রের কাছে কাতর আর্জি জানিয়েছেন অক্সিজেন পাঠানোর জন্য । কেন্দ্র সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে । কিন্তু তাতেও মিটছে না চাহিদা । এ বার কেজরিওয়াল ট্যুইট করলেন রাজ্যগুলির কাছে কাতর আবেদন নিয়ে ।
#নয়াদিল্লি: করোনার 'সেকেন্ড ওয়েভে' বেসামাল বাংলা। আর রাজধানী দিল্লিতে (Delhi Covid-19) আছড়ে পড়েছে সংক্রমণের 'ফোর্থ ওয়েভ'। ২৪ হাজারেরও বেশি সংক্রমিত হয়েছেন এক দিনে । গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪৮ জনের । কোনও হাসপাতালে আর তিল ধারণের জায়গা নেই । প্রতিটা বেডে ২-৩ জন করে রোগী রয়েছেন । হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে অক্সিজেনের অভাবে (Oxygen Shortage) প্রাণ যাচ্ছে একের পর এক মানুষের । নেই চিকিৎসক, নেই হাসপাতাল, নেই অক্সিজেন, শ্মশানের চুল্লি নিভছে না, জায়গা নেই কবরস্থানেও । ভয়াবহ, বিভীষিকায় কাঁপছে দেশের রাজধানী ।
গত কয়েক দিন ধরেই দিল্লিতে চরম অক্সিজেনের সঙ্কট শুরু হয়েছে । হাসপাতালের বিছানায় ছটফট করতে করতে মারা যাচ্ছেন রোগীরা । দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) কেন্দ্রের কাছে কাতর আর্জি জানিয়েছেন অক্সিজেন পাঠানোর জন্য । কেন্দ্র সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে । কিন্তু তাতেও মিটছে না চাহিদা । এ বার কেজরিওয়াল ট্যুইট করলেন রাজ্যগুলির কাছে কাতর আবেদন নিয়ে । লিখলেন, ‘‘সমস্ত মুখ্যমন্ত্রীদের কাছে অনুরোধ করছি, দয়া করে অক্সিজেন পাঠান, যদি কারও কাছে অতিরিক্ত থাকে । যদিও কেন্দ্র অনেক সাহায্য করছে, তবু চাহিদার কাছে সমস্ত সাহায্যই অপ্রতুল মনে হচ্ছে ।’’
advertisement
I am writing to all CMs requesting them to provide oxygen to Delhi, if they have spare. Though Central govt. is also helping us, the severity of corona is such that all available resources are proving inadequate.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 24, 2021
advertisement
advertisement
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার (Ajay Bhalla) হস্তক্ষেপে এর আগেই অন্য রাজ্য থেকে দিল্লিতে অক্সিজেন নিয়ে আসার রাস্তা প্রশস্ত হয়েছিল । কেন্দ্রের হস্তক্ষেপে হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং উত্তরাখণ্ড থেকে দিল্লিতে অক্সিজেন নিয়ে আসা সম্ভব হয়। উল্লেখ্য, অক্সিজেনের ঘাটতি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। এই আবহে কোনও বিধিনিষেধ ছাড়াই অক্সিজেনের জোগান সুনিশ্চিত করার জন্য সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
advertisement
শুক্রবার রাতে দিল্লির গোল্ডেন জয়পুর হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ জন অতি সংকটজনক রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে । একাধিক রোগীর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ।
Location :
First Published :
Apr 24, 2021 7:07 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Delhi Oxygen Crisis: ‘উদ্বৃত্ত অক্সিজেন থাকলে দয়া করে পাঠান’ রাজ্যগুলির কাছে কাতর আবেদন কেজরিওয়ালের










