advertisement

সিঙ্গাপুরে করোনা ঝড়, আক্রান্ত অন্তত ৪৫০০ বাঙালি

Last Updated:

সিঙ্গাপুরে এই মুহূর্তে বসবাস করেন ১ লক্ষ ৩০ হাজার বাঙালি। এর মধ্যে বেশির ভাগই পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন

#সিঙ্গাপুর: এই মুহূর্তে সিঙ্গাপুরে করোনা আক্রান্তের সংখ্যা ১০১৪১। গত তিন দিন প্রতি ২৪ ঘণ্টাতেই আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১ হাজার জন। সিঙ্গাপুর স্বাস্থ্যমন্ত্র্ণালয় সূত্রে খবর, এই আক্রান্তদের মধ্যে রয়েছেন অন্তত ৪,৫০০ বাংলাভাষী মানুষ। এরা সকলেই বাংলাদেশের নাগরিক।
তথ্য বলছে, সি্ঙ্গাপুরে করোনা আক্রান্তদের মধ্যে স্থানীয় মানুষের অনুপাত কম। গত ২০ এপ্রিল ১৪১০ জন বিদেশির শরীরে করোনা পাওয়া যায়। ২১ এপ্রিল আক্রান্ত হন ১হাজার ৮৩ জন বিদেশী নাগরিক। আর আজ বুধবার নতুন করে ১হাজার বিদেশী নাগরিকের শরীরে করোনার সন্ধান পাওয়া গিয়েছে।
সিঙ্গাপুরে বসবাসকারী বেশিরভাগ শ্রমিকই ডর্মেটরিতে গাদাগাদি করে থাকেন। অস্বাস্থ্যকর ভাবে একই বাথরুম ব্যবহার করেন বহুজন। করোনা থাবা বসিয়েছে এই শ্রমিকদের দেহেই।
advertisement
advertisement
সিঙ্গাপুরে এই মুহূর্তে বসবাস করেন ১ লক্ষ ৩০ হাজার বাঙালি। এর মধ্যে বেশির ভাগই পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। এদের বসবাসের জায়গাতেই ভাইরাস থাবা বসানোয় দুশ্চিন্তা বাড়ছে বাংলাদেশ এবং সিঙ্গাপুর প্রশাসনের। রাতের ঘুম উড়েছে এই পরিযায়ী শ্রমিকদের পরিবারেরও।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
সিঙ্গাপুরে করোনা ঝড়, আক্রান্ত অন্তত ৪৫০০ বাঙালি
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement