advertisement

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ ! দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩৮ হাজার

Last Updated:

গত ২৪ ঘণ্টায় নতুন করে বাংলাদেশে কোভিডে আক্রান্ত ১৫৪১ জন ৷

#ঢাকা: দু’মাস পরেও করোনা পরিস্থিতির কোনও উন্নতি নেই বাংলাদেশে ৷ বরং সে দেশে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা ৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে বাংলাদেশে কোভিডে আক্রান্ত ১৫৪১ জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৮,২৯২ জন ৷
আজ, বুধবার স্বাস্থ্য অধিদফতরের তরফে এই তথ্য জানানো হয়েছে ৷ ৪৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮,০১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। গতকাল, মঙ্গলবার ইদের দিন নতুন করে করোনায় শনাক্ত হয়েছিলেন ১,১৬৬ জন। এর আগের দিন সোমবার ১,৯৭৫ জন আর রবিবার ১,৫৩২ জন শনাক্ত হয়েছিলেন। কিন্তু গত তিন দিনের হিসেবকে ছাপিয়ে গিয়েছে বুধবারের রিপোর্ট ৷ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮মার্চ ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ ! দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩৮ হাজার
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement