advertisement

Girl Missing: দীর্ঘ সময় পরেও খোঁজ মেলেনি নাবালিকার! একজোট হয়ে পথে নামলেন গ্রামবাসীরা

Last Updated:

অনেকটা সময় অতিক্রম হয়ে গেলেও খোঁজ মেলেনি নাবালিকার। প্রতিবাদে পথে নামলেন গ্রামবাসীরা ও নিখোঁজের পরিবার। ৪৮ ঘণ্টা সময় চাইল পুলিশ।

অবরোধে শামিল গ্রামবাসী
অবরোধে শামিল গ্রামবাসী
দিনহাটা: নাবালিকা নিখোঁজের ঘটনায় উত্তেজনা ছড়াল কোচবিহারের দিনহাটা মহকুমায়। ইতিমধ্যেই এই নিখোঁজের বিষয়ে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। তবে অনেকটা সময় অতিক্রম হয়ে গেলেও খোঁজ মিলেনি নাবালিকার। তাই এদিন দিনহাটার আটিয়াবাড়ি এলাকায় উত্তেজিত জনতা পথ অবরোধ করে। পথ অবরোধ করেন নিখোঁজ নাবালিকার পরিবার ও স্থানীয় গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,দীর্ঘ সময় অতিক্রম হয়ে গিয়েছে দিনহাটার আটিয়াবাড়ি এলাকার একটি নাবালিকা মেয়ে নিখোঁজ হয়ে রয়েছে। দিনহাটা থানায় লিখিত অভিযোগ জানানোর পরও তাঁরা কোন রকম পদক্ষেপ নিতে পারছেন না। প্রতিবাদে তাঁরা পথ অবরোধ করেন। তবে পুলিশ এসে সকলকে আশ্বস্ত করেন ৪৮ ঘণ্টার মধ্যে নিখোঁজ নাবালিকাকে খুঁজে বের করা হবে।
advertisement
advertisement
দিনহাটা থানা সূত্রে জানা গিয়েছে,নিখোঁজ নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নেমেছে দিনহাটা থানার পুলিশ। দ্রুত সেই নাবালিকাকে খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে। তবে এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে একাধিক। আরও খবর পড়তে ফলো করুন
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Girl Missing: দীর্ঘ সময় পরেও খোঁজ মেলেনি নাবালিকার! একজোট হয়ে পথে নামলেন গ্রামবাসীরা
Next Article
advertisement
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
  • Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস

  • 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট

  • দেখে নিন ফোনের ফিচার্স বিশদে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement