advertisement

Cooch Behar: মদনমোহন বাড়ির রথ জমজমাট কোচবিহারে

Last Updated:

দীর্ঘ দুই বছরের করোনা কাল অতিক্রম করার পর। এবছর আবার ভক্তদের ঢল নেমেছে কোচবিহারের বিভিন্ন জায়গার রথে।

+
করোনা

করোনা কালের দু'বছর পরে ভক্তদের রথের দড়ির টানেই রথ যাচ্ছে মাসির বাড়ি

#কোচবিহার: দীর্ঘ দুই বছরের করোনা কাল অতিক্রম করার পর। এবছর আবার ভক্তদের ঢল নেমেছে কোচবিহারের বিভিন্ন জায়গার রথে। ভক্তদের রথের দড়ি টানেই সমস্ত জায়গার রথ হচ্ছে। শুধুমাত্র কোচবিহারই নয়, কোচবিহারের পাশাপাশি সমস্ত মহাকুমার শহরগুলিতেও একই ছবি দেখা যাচ্ছে।
 
 
advertisement
 
কোচবিহার মদন মোহন বাড়ির গুগল ম্যাপ লিঙ্ক:
advertisement
 
Madanmohan Temple
 
 
কোচবিহারের মদনমোহন বাড়িতে, রাজ আমলের রীতি প্রথা এবং ঐতিহ্য মেনেই করা হচ্ছে রথ। ভক্তদের রথের দড়ির টানে মদনমোহন যাচ্ছেন তার মাসির বাড়িতে। আর মূলত সে কারণেই কোচবিহার মদনমোহন বাড়ি চত্বরে ভিড় করেছেন প্রচুর দর্শনার্থী। কোচবিহার মদন বাড়ি থেকে মদনমোহন ঠাকুর যাবেন কোচবিহার ডাঙর আই ঠাকুরবাড়িতে। এই ডাংর আই ঠাকুরবাড়ি মূলত মদনমোহনের মাসির বাড়ি হিসেবে পরিচিত।
advertisement
 
 
 
কোচবিহার মদনমোহন মাসির বাড়ির গুগল ম্যাপ লিঙ্ক :
advertisement
 
Madan Mohan Masir Bari
 
 
এছাড়া আজ রয়েছে কোচবিহারের মাথাভাঙ্গা মহকুমা শহরের মদনমোহন ঠাকুর বাড়ির রথ। আজ এখানেও রথে করে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা যাবেন তাদের মাসির বাড়িতে। কোচবিহার মদনমোহন বাড়ির পাশাপাশি এখানেও লক্ষ্য করা যাচ্ছে বিপুলসংখ্যক দর্শনার্থীদের। এখানেও দু'বছর পর করোনা বিধি মেনেই রথ উৎসব পালন করা হচ্ছে।
advertisement
 
 
মাথাভাঙ্গা মদনমোহন মন্দিরের গুগল ম্যাপ লিঙ্ক :
advertisement
 
Madan Mohan Temple
 
 
এই দৃশ্যের অন্যথায় হচ্ছে না কোচবিহারের অন্যান্য মহকুমা শহরগুলিতেও। কোচবিহারের সমস্ত মহকুমা শহরগুলিতে রথযাত্রা উপলক্ষে দর্শনার্থীদের উত্তেজনার পারদজনক ক্রমশ বেড়েই চলেছে। কুচবিহারের পাশাপাশি সমস্ত জায়গায় এই রথের মেলা উপলক্ষে চলবে সাত দিন ধরে মেলা। আর এই মেলা গুলিতে শুধুমাত্র স্থানীয় বাসিন্দারা নয় বাইরে থেকেও প্রচুর পর্যটক এসে ভিড় করেন।
advertisement
 
তবে দীর্ঘ দু'বছরের করোনা কাল অতিক্রম করার পর সাধারণ মানুষের মধ্যে এই রথের মেলা নিয়ে যেন এক আলাদাই উত্তেজনা কাজ করছে সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ভক্তদের দড়ির টানেই এবছর কোচবিহারের সমস্ত রথের চাকা গড়াবে মাসির বাড়ির উদ্দেশ্যে।
 
 
 
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar: মদনমোহন বাড়ির রথ জমজমাট কোচবিহারে
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে

  • বিক্ষিপ্ত ভাবে দু’-এক জায়গায় বৃষ্টি চলবে

  • আবার মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement