advertisement

গ্রাহকদের জন্য সুখবর! WhatsApp-এ ২৪ ঘণ্টা খোলা থাকবে ব্যাঙ্ক, মিলবে ৬০টি পরিষেবা

Last Updated:

হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ইয়েস ব্যাঙ্কের গ্রাহকরা কেবল একটি ম্যাসেজ পাঠিয়ে সেভিংস ব্যাঙ্কের ব্যালেন্স চেক করতে পারবেন ৷

#নয়াদিল্লি: করোনা ও লকডাউনের সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ ৷ সকলের সমস্যার কথা মাথায় রেখেই এবার গ্রাহকদের জন্য নতুন পরিষেবা নিয়ে হাজির ইয়েস ব্যাঙ্ক ৷ ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে হাজির ইয়েস ব্যাঙ্ক ৷ ২৪ ঘণ্টা এই পরিষেবা পাবেন গ্রাহকরা ৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে ৬০ এ বেশি প্রোডাক্টস ও পরিষেবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন গ্রাহকরা ৷ ডিজিটাল ব্যাঙ্কিংয়ে মানুষকে উৎসাহিত করার জন্য একাধিক ব্যাঙ্ক হোয়াটসঅ্যাপের সঙ্গে হাত মিলিয়েছে যার মূল উদ্দেশ্য ব্যাঙ্কিং পরিষেবা আরও সহজে করা ৷
হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ইয়েস ব্যাঙ্কের গ্রাহকরা কেবল একটি ম্যাসেজ পাঠিয়ে সেভিংস ব্যাঙ্কের ব্যালেন্স চেক করতে পারবেন ৷ পাশাপাশি গত কয়েকদিনে করা ডিজিটাল লেনদেন ও ব্যাঙ্কিং প্রোডাক্টস সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন ৷ এফডি থেকে লোন নেওয়া, চেক বুক অর্ডার, অবৈধ লেনদেন রিপোর্ট করা, রিওয়ার্ড পয়েন্টস রিডিম করার সুবিধাও মিলবে ৷ এর পাশাপাশি পিএম কেয়ার্স ফান্ডে ডোনেটও করতে পারবেন ৷ এছাড়াও আসপাশে কোথায় এটিএম রয়েছেও তাও হোয়াটসঅ্যাপের সাহায্যে জানতে পারবেন ৷
advertisement
ইয়েস ব্যাঙ্কের হোয়াটসঅ্যাপ পরিষেবা অ্যাক্টিভেট করার জন্য +91-829-120-1200 নম্বরে মিস কল দিতে হবে ৷ এরপর আপনার কাছে একটি ম্যাসেজের মাধ্যমে পাঠানো হবে ৷ +91-829-120-1200 নম্বরটি আপনার ফোনে সেভ করুন ৷ হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে ‘Hi’ পাঠান ৷ ম্যাসেজ এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে ৷
advertisement
লকডাউনে ক্যাশ ব্যবহার করা অনেকটাই কমিয়ে দিয়েছে সাধারণ মানুষ ৷ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মানুষ এখন ডিজিটাল লেনদেনের উপরই নির্ভর করছে ৷ ডিজিটাল লেনদেনের প্রবণতা বাড়তে দেখে একাধিক ব্যাঙ্ক এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে আসতে শুরু করেছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গ্রাহকদের জন্য সুখবর! WhatsApp-এ ২৪ ঘণ্টা খোলা থাকবে ব্যাঙ্ক, মিলবে ৬০টি পরিষেবা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement