advertisement

Petrol Diesel Prices: ক্রুড অয়েলের দামে বিরাট পতন, তাহলে কি এবার দাম কমবে পেট্রোল ও ডিজেলের ? জেনে নিন....

Last Updated:

দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷

#কলকাতা: দাম কমল অপরিশোধিত তেলের ৷ বিশ্ব বাজারে বর্তমানে ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে ৯১ ডলারের আশপাশে রয়েছে ৷ অশোধিত তেলের দামে পতন দেখা গেলেও দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দামে এর কোনও প্রভাব দেখা যায়নি ৷ এখন জ্বালানির দাম কমার জন্য অপেক্ষা করতে হতে পারে সাধারণ মানুষকে ৷
সরকারি তেল সংস্থাগুলির তরফে জারি দাম অনুযায়ী, এদিন দিল্লি, মুম্বই-সহ দেশের চার মহানগরে তেলের দামে কোনও বদল করা হয়নি ৷ তবে উত্তরপ্রদেশের একাধিক শহরে দাম বদলেছে জ্বালানির ৷ নয়ডা-গ্রেটার নয়ডায় শুক্রবার পেট্রোল ৪ পয়সা লিটারপ্রতি বেড়ে ৯৬.৬৯ টাকা হয়েছে, ডিজেলের দামও ৪ পয়সা বেড়ে প্রতি লিটারে ৮৯.৮৬ টাকা হয়েছে ৷
advertisement
advertisement
অন্যদিকে, গাজিয়াবাদে অবশ্য পেট্রোল ৩৫ পয়সা সস্তা হয়ে প্রতি লিটারে ৯৬.২৩ টাকা হয়েছে , ডিজেল ৩৩ পয়সা সস্তা হয়ে প্রতি লিটারে ৮৯.৪২ টাকা হয়েছে ৷ লখনউ-তে পেট্রোলের ২১ পয়সা দাম কমে ৯৬.৩৬ টাকা হয়েছে ৷ ডিজেল ২০ পয়সা কমে ৮৯.৫৬ টাকা হয়েছে ৷
advertisement
চার মহানগরে পেট্রোল-ডিজেলের দাম-
  • দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
অন্যান্য শহরে জ্বালানির দাম
  • নয়ডা- পেট্রোল ৯৬.৬৯ টাকা, ডিজেল ৮৯.৮৬ টাকা
  • গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.২৩ টাকা, ডিজেল ৮৯.৪২ টাকা
  • লখনউ- পেট্রোল ৯৬.৩৬ টাকা, ডিজেল ৮৯.৫৬ টাকা
  • পটনা- পেট্রোল ১০৭.৮০ টাকা, ডিজেল ৯৪.৫৬ টাকা
  • পোর্টব্লেয়ার- পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল ৭৯.৭৪ টাকা
advertisement
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Prices: ক্রুড অয়েলের দামে বিরাট পতন, তাহলে কি এবার দাম কমবে পেট্রোল ও ডিজেলের ? জেনে নিন....
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement