advertisement

Union Budget 2022: কোন ক্ষেত্রে ছাড় আর কোন ক্ষেত্রে বাড়তি বরাদ্দ! বিশেষজ্ঞদের পরামর্শ কি শুনবেন নির্মলা?

Last Updated:

Union Budget 2022: এখন বাজেটে দরকার অপ্রত্যাশিত বুস্টের। যার জেরে অর্থনৈতিক বৃদ্ধির পালে লাগবে দমকা হাওয়া।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ফাইল ছবি
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ফাইল ছবি
#নয়াদিল্লি: দেশে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। প্রতিদিন আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। এর মধ্যেই ১ ফেব্রুয়ারি বাজেট (Union Budget 2022) পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। বিশেষজ্ঞরা বলছেন, করোনার সঙ্গে যুদ্ধে ঠিক সময়েই ঝাঁপিয়েছে ভারত। জোরকদমে চালানো হচ্ছে টিকাকরণ কর্মসূচি। ফলে ধাক্কা লাগলেও অন্যান্য দেশের তুলনায় ভারতের অর্থনীতি কিছুটা ভালো জায়গায় আছে। এখন বাজেটে (Union Budget 2022) দরকার অপ্রত্যাশিত বুস্টের। যার জেরে অর্থনৈতিক বৃদ্ধির পালে লাগবে দমকা হাওয়া।
করোনা আবহে বৈশ্বিক মুদ্রাস্ফীতি, পণ্য সরবরাহের খরচ বৃদ্ধির ফলে কাঁচা মালের মূল্য বেড়েছে। যন্ত্রপাতি আমদানি করতে হচ্ছে বেশি দামে। এই পরিস্থিতিতে বিশ্বব্যাপী পণ্য সরবরাহে ভারত যদি শক্তিশালী অংশীদার হতে চায় তাহলে ক্লাস্টার এবং শিল্প পার্কগুলিতে আর্থিক ছাড় দিতে হবে। এই মুহূর্তে বাজারে স্টার্ট আপ ব্যবসার হিড়িক লেগেছে। করোনার ধাক্কা থেকে বাঁচাতে এক্ষেত্রেও কিছু ছাড় দেওয়া যায় কিনা, ভেবে দেখতে হবে সরকারকে (Union Budget 2022)।
advertisement
advertisement
একদিকে করোনা, অন্যদিকে দূষণের চোখরাঙানি। বিশ্ব উষ্ণায়ণও মাথাব্যাথা বাড়াচ্ছে। এই আবহে গ্রাম এবং শহরে জৈব জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের বিশেষ নজর দেওয়া উচিত বলে মত বিশেষজ্ঞদের। এই সব ক্ষেত্রে কর্মসংস্থানেরও বিশাল সম্ভাবনা রয়েছে। তাই বাজেটে আর্থিক ছাড় দিলে একপ্রকার উৎসাহও দেওয়া হবে। মহামারী আবহে বিপর্যয় মোকাবিলা, অনুবাদ, প্রাথমিক চিকিৎসা, আত্মরক্ষা, যোগব্যায়ামকেও উচ্চ শিক্ষার পাঠক্রমে অন্তর্ভুক্ত করা উচিত। এর ফলে, একাধিক ক্ষেত্রে পড়ুয়াদের দক্ষতা বাড়বে।
advertisement
আয়করদাতাদের বিশেষ সম্মান দেওয়া উচিত বলে মনে করে ওয়াকিবহাল মহল। তাঁদের জন্য বিশেষ কোনও অধিকার আনা যায় কিনা তাও ভেবে দেখতে হবে সরকারকে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাঁদের সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে। আয়কর বিভাগের ভিত্তিতে তাদের পরিচয়পত্র দেওয়া যেতে পারে।
advertisement
অতিমারি সংগঠিত এবং অসংগঠিত, উভয় ক্ষেত্রেই বিরূপ প্রভাব ফেলেছে। বইপত্র, স্টেশনারি সামগ্রীর ক্রয় বিক্রয়, প্রকাশনা সংস্থা একপ্রকার স্তব্ধ হয়ে গিয়েছে।পরিবর্তে উঠে এসেছে বিভিন্ন লার্নিং অ্যাপ, অনলাইন প্রকাশনা প্ল্যাটফর্ম, হোম ডেলিভারি সংস্থা। আসলে মানুষের চাহিদার বিপুল পরিবর্তন ঘটে গিয়েছে। কিন্তু অসংগঠিত শিল্পের সঙ্গে এখনও বহু মানুষ যুক্ত। তাই তাঁদের দিকেও সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। প্রযুক্তি ক্ষেত্রে প্যারাডাইম শিফট ঘটে গিয়েছে। কিন্তু এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারেননি বয়স্ক এবং প্রতিবন্ধীরা। তাঁদের জন্য সুবিধাজনক এবং মসৃণভাবে ডিজিটালাইজেশন ব্যাঙ্কিং সেক্টরে পরিবর্তন আনা জরুরি।
advertisement
বিশেষজ্ঞরা বলছেন, আগামীদিনে ই কমার্স কোম্পানি এবং ওটিটি প্ল্যাটফর্মগুলি রাজস্ব আদায়ের অন্যতম বড় উৎস হয়ে উঠতে পারে। তবে এজন্য আয়করে কোনও পরিবর্তনের প্রয়োজন নেই। কারণ মহামারী আবহে সাধারণ মানুষ বিনোদন খাতে অত্যধিক ব্যয় করতে রাজি নাও হতে পারে। তবে কিছু প্রয়োজনীয় ভোগ্য পণ্যের উপর পরোক্ষ কর সংশোধন দরকার। অল্পবয়সী শিশু-কিশোরদের স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে রাশ টানতে পদক্ষেপ জরুরি বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। এজন্য জরিমানার বিধানও আনা যেতে পারে। ইন্ডোর গেমস এবং রেডিও প্রোগ্রামে বিশেষ জোর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2022: কোন ক্ষেত্রে ছাড় আর কোন ক্ষেত্রে বাড়তি বরাদ্দ! বিশেষজ্ঞদের পরামর্শ কি শুনবেন নির্মলা?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement