advertisement

নতুন বছরে ফিক্সড ডিপোজিট করবেন? জেনে নিন কোন ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে!

Last Updated:

৭ দিন থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটের জন্য দেশের সেরা ব্যাঙ্কগুলির সুদের হার একনজরে।

#নয়াদিল্লি: যে সব বিনিয়োগকারীরা ঝুঁকি না নিয়ে নিশ্চিত আয় চান, তাঁদের জন্য নিরাপদ হল ফিক্সড ডিপোজিট। দীর্ঘকালীন বিনিয়োগের ক্ষেত্রেও এর জুড়ি মেলা ভার। বাড়ি তৈরি, গাড়ি কেনা, বিয়ে বা উচ্চ শিক্ষার মতো লক্ষ্যে টাকা জমাতে চাইলে ফিক্সড ডিপোজিট করা হয়। আবার অবসরকালীন পরিকল্পনার জন্যও এটা ভালো বিকল্প। নতুন বছরে ফিক্সড ডিপোজিট খুলতে চাইলে দেশের প্রধান ব্যাঙ্কগুলির সুদের হার দেখে নেওয়া জরুরি।
৭ দিন থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটের জন্য দেশের সেরা ব্যাঙ্কগুলির সুদের হার একনজরে। সাধারণ গ্রাহকদের তুলনায় প্রবীণ নাগরিকদের সুদের হার বেশি দেওয়া হয়।
advertisement
ব্যাঙ্কের নাম: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
সাধারণ গ্রাহকের জন্য (বার্ষিক): ২.৯০% থেকে ৫.৪০%
advertisement
প্রবীণ নাগরিকদের জন্য (বার্ষিক): ৩.৪০% থেকে ৬.২০%
ব্যাঙ্কের নাম: এইচডিএফসি ব্যাঙ্ক
সাধারণ গ্রাহকের জন্য (বার্ষিক): ২.৫০% থেকে ৫.৫০%
প্রবীণ নাগরিকদের জন্য (বার্ষিক): ৩.০০% থেকে ৬.২৫%
ব্যাঙ্কের নাম: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
সাধারণ গ্রাহকের জন্য (বার্ষিক): ২.৯০% থেকে ৫.২৫%
advertisement
প্রবীণ নাগরিকদের জন্য (বার্ষিক): ৩.৫০% থেকে ৫.৭৫%
ব্যাঙ্কের নাম: কানাড়া ব্যাঙ্ক
সাধারণ গ্রাহকের জন্য (বার্ষিক): ২.৯০% থেকে ৫.২৫%
প্রবীণ নাগরিকদের জন্য (বার্ষিক): ২.৯০% থেকে ৫.৭৫%
ব্যাঙ্কের নাম: অ্যাক্সিস ব্যাঙ্ক
সাধারণ গ্রাহকের জন্য (বার্ষিক): ২.৫০% থেকে ৫.৭৫%
প্রবীণ নাগরিকদের জন্য (বার্ষিক): ২.৫০% থেকে ৬.৫০%
ব্যাঙ্কের নাম: ব্যাঙ্ক অফ বরোদা
সাধারণ গ্রাহকের জন্য (বার্ষিক): ২.৮০% থেকে ৫.২৫%
advertisement
প্রবীণ নাগরিকদের জন্য (বার্ষিক): ৩.৩০% থেকে ৬.২৫%
ব্যাঙ্কের নাম: আইডিএফসি ব্যাঙ্ক
সাধারণ গ্রাহকের জন্য (বার্ষিক): ২.৫০% থেকে ৫.২৫%
প্রবীণ নাগরিকদের জন্য (বার্ষিক): ৩.০০% থেকে ৫.৭৫%
ব্যাঙ্কের নাম: ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
সাধারণ গ্রাহকের জন্য (বার্ষিক): ২.৮৫% থেকে ৫.০৫%
প্রবীণ নাগরিকদের জন্য (বার্ষিক): ৩.৩৫% থেকে ৫.৫৫%
ব্যাঙ্কের নাম: পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক
সাধারণ গ্রাহকের জন্য (বার্ষিক): ৩.০০% থেকে ৫.৩০%
advertisement
প্রবীণ নাগরিকদের জন্য (বার্ষিক): ৩.৫০% থেকে ৫.৮০%
দেশে ফিক্সড ডিপোজিটে সবচেয়ে বেশি সুদ যে ব্যাঙ্কগুলিতে–
* ৫ থেকে ১০ বছরের জন্য দেশের মধ্যে সবচেয়ে বেশি সুদ দেয় ইয়েস ব্যাঙ্ক। তাদের বার্ষিক সুদের হার ৬.৫০ শতাংশ। যা সর্বোচ্চ। প্রবীণ নাগরিকদের জন্য এই সুদের হার ৭.২৫ শতাংশ পর্যন্ত।
advertisement
* ৫ বছর বা তার বেশি মেয়াদের জন্য সবচেয়ে বেশি সুদ দেয় অ্যাক্সিস ব্যাঙ্ক। বছরে ৫.৭৫ শতাংশ। প্রবীণ নাগরিকদের জন্য এই সুদের হার ৬.৫০ শতাংশ পর্যন্ত।
* এর পরই আসে এইচডিএফসি ব্যাঙ্কের নাম। ফিক্সড ডিপোজিটে পাঁচ বছরের জন্য তাদের বার্ষিক সুদের হার ৫.৫০ শতাংশ। প্রবীণ নাগরিকদের জন্য এই সুদের হার ৬.২৫ শতাংশ পর্যন্ত।
advertisement
* ফিক্সড ডিপোজিটে পাঁচ বছরের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বার্ষিক সুদের হার ৫.৪০ শতাংশ। প্রবীণ নাগরিকদের জন্য এই সুদের হার ৬.২০ শতাংশ পর্যন্ত।
ট্যাক্স সেভার ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদ দেয় ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। ইনকাম ট্যাক্স আইনের ৮০সি ধারায় দেড় লাখ টাকার নিচে ৫ বছর মেয়াদের এফডি-তে তাদের বার্ষিক সুদের হার ৬.০০ শতাংশ। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৬.০৫ শতাংশ।
এর পরই আসে অ্যাক্সিস এবং ইউনিয়ান ব্যাঙ্ক। ট্যাক্স সেভার ফিক্সড ডিপোজিটে তারা বার্ষিক ৫.৪০ শতাংশ হারে সুদ দেয়। প্রবণন নাগরিকদের জন্য ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ৬.৫০ শতাংশ এবং অ্যাক্সিস ব্যাঙ্ক ৬.০৫ শতাংশ হারে সুদ দেয়।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
নতুন বছরে ফিক্সড ডিপোজিট করবেন? জেনে নিন কোন ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে!
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement