advertisement

পিএনবি-র সঙ্গে মিশেছে ইউবিআই ও ওরিয়েন্টাল ব্যাঙ্ক, কীভাবে পরিষেবা পাবেন গ্রাহকরা?

Last Updated:

পিএনবি-র তরফে আশ্বস্ত করে বলা হয়েছে, ইউবিআই এবং ওরিয়েন্টাল ব্যাঙ্কের সঙ্গে তাদের সংযুক্তিকরণ হচ্ছে মাত্র৷ এর ফলে ওই দু'টি ব্যাঙ্কের গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই৷

#মুম্বই: কয়েক দিন আগেই দশটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার৷ সেই সিদ্ধান্ত অনুযায়ী পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে মিলে গিয়েছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (ইউবিআই) এবং ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স৷ সংযুক্তিকরণের পর ইউবিআই এবং ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের গ্রাহকরা কীভাবে পরিষেবা পাবেন, সে বিষয়ে গ্রাহকদের নানা কৌতূহল মেটানোর চেষ্টা করছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক৷
এবার ওই দুই ব্যাঙ্কের গ্রাহকদের আশ্বস্ত করে পিএনবি জানিয়ে দিল, তিনটি ব্যাঙ্কেরই মোবাইল এবং ইন্টারনেট ব্যাঙ্কিং সংক্রান্ত যাবতীয় পরিষেবা সমস্ত সুযোগ সুবিধা সহ আগের মতোই পাওয়া যাবে৷ গ্রাহকদের কাছে থাকা ডেবিট কার্ডগুলিও এক্সপায়েরি ডেট পর্যন্ত ব্যবহার করা যাবে৷ তারপর আগের মতোই সেই কার্ড রিনিউ করে দেওয়া হবে৷
জানা গিয়েছে, এই তিন ব্যাঙ্কের সংযুক্তিকরণের পরে মোট লেনদেনের পরিমাণ হবে ১৮ লক্ষ কোটি টাকা৷ একই সঙ্গে তিনটি ব্যাঙ্কের সম্মিলিত শাখার সংখ্যা হবে ১১ হাজার৷ শাখার সংখ্যা বেশি হলে স্বভাবতই গ্রাহকদের অনেকটাই সুবিধা হবে৷ গোটা দেশে এই তিনটি ব্যাঙ্ক মিলিয়ে এক লক্ষেরও বেশি কার্যালয় তৈরি হয়ে যাবে৷ যার ফলে এটিই দেশের সবথেকে বড় ব্যাঙ্কে পরিণত হবে৷ এই মুহূর্তে দেশের সর্ববৃহৎ ব্যাঙ্কের শিরোপা রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দখলে৷
advertisement
advertisement
পিএনবি-র তরফে আশ্বস্ত করে বলা হয়েছে, ইউবিআই এবং ওরিয়েন্টাল ব্যাঙ্কের সঙ্গে তাদের সংযুক্তিকরণ হচ্ছে মাত্র৷ এর ফলে ওই দু'টি ব্যাঙ্কের গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই৷ পিএনবি থেকেই তাঁরা যাবতীয় পরিষেবা আগের মতোই পাবেন৷
শুধু তাই নয়, যাঁদের কেওয়াইসি সম্পূর্ণ করা আছে, তাঁদের আর নতুন করে কেওয়াইসি জমা দিতেও হবে না৷ পাশাপাশি ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের গ্রাহকদের আগের অ্যাকাউন্ট নম্বর, আইএফএস কোড, এমআইসিআর, ডেবিট কার্ড সহ সবকিছুই সংযুক্তিকরণের পরেও বৈধই থাকবে৷ পরিষেবা পেতে কোনও সমস্যা হবে না৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পিএনবি-র সঙ্গে মিশেছে ইউবিআই ও ওরিয়েন্টাল ব্যাঙ্ক, কীভাবে পরিষেবা পাবেন গ্রাহকরা?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement