advertisement

Vegetable cultivation: বৃষ্টি শুরু হতেই আনাজ চাষে স্বস্তি! খুশি কৃষকেরা

Last Updated:

Vegetable Cultivation: বৃষ্টির দেখা পেতেই প্রাণ ফিরে পেল আনাজ চাষ। জমিতে সজীবতা ফিরে এসেছে, গাছের বৃদ্ধি বেড়েছে। চাষিরা বলছেন—এই বৃষ্টি না এলে পুরো ফসলই নষ্ট হত। এখন নতুন করে আশায় বুক বাঁধছেন তাঁরা।

+
বৃষ্টিতে

বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস বিভিন্ন আনাজ চাষে 

মুর্শিদাবাদ: জেলায় কখনও অল্প তো কখনও মাঝারি আবার কখনও ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে সাধারণ মানুষ যেমন হাঁফ ছেড়ে বেঁচেছে তেমনই স্বস্তির নিঃশ্বাস ফেলছে সবজি চাষিরা। জেলাজুড়ে ব্যাপক বৃষ্টিতে ঘাটতি মিটছে খরা সদৃশ্য পরিস্থিতিতে৷ বৃষ্টির ঘাটতিতে সমস্যায় পড়েছিল মরসুমি পটল, আলু, বেগুন, শশার মতো সব্জি চাষিরা। তবে বৃষ্টি শুরু হওয়ায় আনাজ চাষে স্বস্তি ফিরে এসেছে।
বিশেষ করে সবজি চাষিরা এই বৃষ্টিতে স্বস্তি পাচ্ছেন, কারণ দীর্ঘদিন ধরে চলা খরা এবং গরমের কারণে তাঁদের ফসল শুকিয়ে যাচ্ছিল। বৃষ্টির জল পেয়ে সবজি গাছগুলি নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে।
advertisement
চাষীরা জানিয়েছেন, বর্তমানে বাড়ন্ত সময়ে পাটচাষেও প্রচুর জলসেঁচের খরচ বাড়ছিল। পর্যাপ্ত বৃষ্টিতে সঙ্কট কেটেছে তাদের। জেলার বহরমপুর, হরিহরপাড়া, বেলডাঙা, ডোমকলের মতো বিভিন্ন এলাকায় বিকল্প চাষ হিসেব সব্জি চাষ করে থাকেন কৃষকেরা। যারা সকলেই দুশ্চিন্তায় পড়েছিলেন।
advertisement
এদিকে মরসুমি বৃষ্টি শুরু হতেই মুর্শিদাবাদের আনাজ চাষিদের সুবিধা হয়েছে। একদিকে কমেছে সেচের খরচ। অন্যদিকে বাজারে তুলনামূলক জোগান কম থাকায় দাম ফের চড়তে শুরু করেছে বিভিন্ন আনাজের।
advertisement
চাষিরা জানান, এর আগে টানা তাপপ্রবাহ চলতে থাকায় গাছ নষ্ট হয়ে যাচ্ছিল, ফসল মাঠেই শুকিয়ে যাচ্ছিল। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টি পরিস্থিতি অনেকটাই বদলে দিয়েছে। গোড়ায় জল পেয়ে সবজি গাছ শুকিয়ে যাওয়া বন্ধ হয়েছে। ফসলও তরতাজা হয়ে উঠেছে। কৃষি দফতরের আধিকারিকরা জানান, এই স্যাঁতসেঁতে আবহাওয়া আনাজ চাষের পক্ষে অনুকূল।
কৌশিক অধিকারী 
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Vegetable cultivation: বৃষ্টি শুরু হতেই আনাজ চাষে স্বস্তি! খুশি কৃষকেরা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement