advertisement

Income tax: আয়করে বছরে ১৭,৫০০ টাকা কীভাবে বাঁচাবেন? কী বলছে নির্মলার নতুন হিসেব, বুঝে নিন

Last Updated:

নতুন কর কাঠামোয় এতদিন ২.৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও আয়কর দিতে হত না৷ এবারেও সেই স্তর অপরিবর্তিত

করদাতাদের কিছুটা স্বস্তি দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷
করদাতাদের কিছুটা স্বস্তি দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷
আয়করের নতুন যে হার তিনি এ দিনের বাজেটে ঘোষণা করেছেন, তাতে নতুন কর কাঠামোর আওতায় থাকা একজন চাকরজীবী বছরে ১৭৫০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন৷ এ দিন বাজেট পেশ করে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷
কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, নতুন কর কাঠামোয় এতদিন ২.৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও আয়কর দিতে হত না৷ এবারেও সেই স্তর অপরিবর্তিত রয়েছে৷
এতদিন বার্ষিক ৩ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ৫ শতাংশ কর দিতে হত৷ এবার থেকে বার্ষিক আয় ৩ থেকে ৭ লক্ষ টাকার মধ্যে হলে দিতে হবে ৫ শতাংশ আয়কর৷
advertisement
advertisement
৬ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ১০ শতাংশ আয়কর দিতে হত৷ বার্ষিক আয়ের সীমা ৭ থেকে ১০ লক্ষ টাকা হলেও এবার থেকে ১০ শতাংশ আয়করই দিতে হবে৷
বার্ষিক আয় ৯ থেকে ১২ লক্ষ টাকার পরিবর্তে এবার থেকে বাৎসরিক ১০ থেকে ১২ লক্ষ টাকা আয়ে দিতে হবে ১৫ শতাংশ আয়কর৷ ১৫ লক্ষ টাকা বার্ষিক আয়ের উপরে আগের মতোই ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে৷
advertisement
কিন্তু কীভাবে এই আর্থিক সাশ্রয় করতে পারবেন চাকরিজীবীরা? আর্থিক পরামর্শদাতা সংস্থা দীপেশ জৈন সেই হিসেব বুঝিয়ে দিয়েছেন৷
তাঁর ব্যাখ্যা অনুযায়ী, স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে ৭৫ হাজার টাকা করায় ৩০ শতাংশ হারে আয়কর ধরলেও করদাতার সাশ্রয় হবে ৭৫০০ টাকা৷
তাছাড়াও আয়ের ঊর্ধ্বসীমা কিছুটা করে বৃদ্ধি করায় ৩০ শতাংশ হারে কর দিলেও বাৎসরিক ১৫ লক্ষ টাকা বা বেশি আয় হলে ১০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করা সম্ভব হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Income tax: আয়করে বছরে ১৭,৫০০ টাকা কীভাবে বাঁচাবেন? কী বলছে নির্মলার নতুন হিসেব, বুঝে নিন
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement