advertisement

Union Budget 2023: বড় কোনও সিদ্ধান্ত? বাজেটের আগেই বিশেষ এই বৈঠকে প্রধানমন্ত্রী

Last Updated:

Union Budget 2023: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১লা ফেব্রুয়ারি সংসদে ২০২৩-২০২৪ আর্থিক বছরের বাজেট পেশ করবেন।

 ফাইল ছবি
ফাইল ছবি
#নয়া দিল্লি: হাতে আর মাত্র কয়েকদিন বাকি সাধারণ বাজেট পেশ হতে। বাজেটে এবার কী কী উঠে আসবে, তা ঘিরে জল্পনা রয়েছে। এখন খবর পাওয়া যাচ্ছে, আগামী ১৩ তারিখ বাজেট নিয়ে নীতি আয়োগের অর্থনীতিবিদ এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি।
সূত্রের খবর, কেন্দ্রের এক প্রবীণ আধিকারিক জানিয়েছেন বর্তমানে দেশের অর্থনীতির অবস্থা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নিয়ে আলোচনা হবে সেই বৈঠকে।
চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৭ শতাংশে নেমে আসবে বলে অনুমান করা হচ্ছে। প্রবীণ আধিকারিক আরও জানিয়েছেন, যে অনেক কেন্দ্রীয় মন্ত্রীও এই বৈঠকে যোগ দেবেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১লা ফেব্রুয়ারি সংসদে ২০২৩-২০২৪ আর্থিক বছরের বাজেট পেশ করবেন।
advertisement
advertisement
চলতি অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বার্ষিক ভিত্তিতে ৭ শতাংশে নেমে আসতে পারে। পরিসংখ্যান মন্ত্রকের প্রথম সরকারি অনুমান অনুসারে, জিডিপি বৃদ্ধির হার ২০২২-২০২৩ অর্থবছরে সাত শতাংশ হবে। গত অর্থবছর (২০২১-২০২২) -এ ছিল ৮.৭ শতাংশ। যদিও এটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৬.৮ শতাংশের অনুমান থেকে বেশি।
advertisement
এই অনুমান সঠিক হলে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার সৌদি আরবের চেয়ে কম হবে। সৌদি আরবের প্রবৃদ্ধির হার ৭.৬ শতাংশ হবে বলে ধারনা করা হয়েছে। অনুমান করা হচ্ছে এবারের সাধারণ বাজেটের আগে, শিল্প এবং সাধারণ ক্ষেত্রে কর ছাড়-সহ একাধিক ক্ষেত্রে স্বস্তিদায়ক ঘোষণা হতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: বড় কোনও সিদ্ধান্ত? বাজেটের আগেই বিশেষ এই বৈঠকে প্রধানমন্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement