advertisement

Union Budget 2023: 'বার্ষিক ৭ লাখ টাকা আয়ে সম্পূর্ণ কর ছাড়,' বাজেটে বিরাট ঘোষণা নির্মলার

Last Updated:

Union Budget 2023: বাজেটে অর্থমন্ত্রী বলেন, নতুন কর কাঠামোতে বার্ষিক ৭ লাখ টাকা আয়ে কোনও কর দিতে হবে না।

নির্মলা সীতারামন
নির্মলা সীতারামন
নয়া দিল্লি: বাজেটে বড়সড় সুখবর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন বাজেটে অর্থমন্ত্রী বলেন, নতুন কর কাঠামোতে বার্ষিক ৭ লাখ টাকা আয়ে কোনও কর দিতে হবে না।
বাজেটে পেশের সময়ে অর্থমন্ত্রী বলেন, নতুন কর কাঠামোতে বার্ষিক ৭ লাখ টাকা আয় পর্যন্ত কোনও কর দিতে হবে না সরকারকে। মোবাইল ফোন এবং টিভির যন্ত্রাংশে শুল্ক কমানোর ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ফলে টিভি এবং স্মার্টফোনের দাম অনেকটাই কমবে বলে আশা করা যাচ্ছে।
advertisement
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যয় ৬৬ শতাংশ বরাদ্দ বৃদ্ধি হচ্ছে। আগামী ৩ বছরে সরকার ৭৪০টি একলব্য মডেল স্কুলের জন্য ৩৮,৮০০ জন শিক্ষক এবং সহায়ক কর্মী নিয়োগ করবে। দেশে ৫০টি নতুন বিমানবন্দর নির্মাণ করা হবে।
advertisement
নির্মলা সীতারামন বলেন, মেডিক্যাল রিসার্চে জোর। তৈরি হবে ১৫৭টি নতুন নার্সিং কলেজ। জেলায় জেলায় তৈরি হবে ডিজিটাল লাইব্রেরি। এর পাশাপাশি রেলের জন্য ২ লাখ ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেশে পর্যটন শিল্পের বড় সম্ভাবনা রয়েছে। ৪৪.৬ কোটি মানুষ বিমার আওতায় রয়েছেন। বাজেটে ৭টি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। কৃষিক্ষেত্রে ডিজিটাল ক্ষেত্রে জোর। কৃষিক্ষেত্রে স্টার্টআপ নিয়ে আসার ভাবনা। কমবয়সীদের জন্য কর্মসংস্থান তৈরিতে আরও বেশি নজর দেওয়া হবে।
advertisement
বাজেট পেশের সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, বাজেটে পরিবেশবান্ধব প্রকল্পগুলিতে বেশি নজর দেওয়া হবে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ উন্নয়নে জোর দেওয়া হবে। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার ২ লক্ষ কোটি টাকা বহন করছে। অন্ত্যোদয় প্রকল্পের অধীনে দরিদ্রদের বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ এক বছরের জন্য বাড়ানো হয়েছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: 'বার্ষিক ৭ লাখ টাকা আয়ে সম্পূর্ণ কর ছাড়,' বাজেটে বিরাট ঘোষণা নির্মলার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement