advertisement

Union Budget 2023: নির্মলার ভাষণ শুরুর আগে ১০ পয়েন্টে জেনে নিন বাজেটের আকর্ষণীয় তথ্য এবং ইতিহাস!

Last Updated:

কিছু চমকপ্রদ তথ্য, অজানা ইতিহাসের হদিশ দেওয়া হল এখানে।

কলকাতা: হাতে গোনা আর কয়েক ঘণ্টা। তারপরই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। জিনিসপত্রের দাম থেকে আয়কর, স্বস্তি মিলবে না কি ফাঁস আরও চেপে বসবে, জানা যাবে তারপর। তার আগে বাজেট নিয়ে কচকচানি নয় বরং কিছু চমকপ্রদ তথ্য, অজানা ইতিহাসের হদিশ দেওয়া হল এখানে।
১। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনীতিক ও অর্থনীতিবিদ জেমস উইলসন ব্রিটিশ ক্রাউনের কাছে বাজেট প্রস্তাব করেন। ১৯৪৭ সালের ২৬ নভেম্বর স্বাধীন ভারতের অর্থমন্ত্রী আরকে ষণ্মুখম চেট্টি পেশ করেন দেশের প্রথম বাজেট।
advertisement
২। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি প্রথম ভারতীয় মহিলা যিনি কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন। ১৯৭০-৭১ অর্থবর্ষে। এরপর দ্বিতীয় মহিলা হিসেবে কেন্দ্রীয় বাজেট পেস করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
advertisement
৩। ১৯৭৩-৭৪ সালের বাজেটকে ‘কালো বাজেট’ আখ্যা দেওয়া হয়। কারণ ৫৫০ কোটি টাকার বাজেট ঘাটতি। সে সময় এটা ছিল সর্বোচ্চ। সেই বাজেট পেশ করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী যশবন্তরাও বি চ্যবন।
৪। ১৯৫৫ সাল পর্যন্ত শুধুমাত্র ইংরেজি ভাষাতেই বাজেটের কপি বিতরণ করা হত। এরপর থেকে ইংরেজির পাশাপাশি হিন্দি ভাষাতেও বাজেটের নথি মুদ্রণের সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার।
advertisement
৫। ব্রিটিশরা ১৯২৪ সাল থেকে কেন্দ্রীয় বাজেটের পাশাপাশি রেল বাজেট পেশ করতে শুরু করে। সেই থেকে ২০১৬ সাল পর্যন্ত এই রীতি বজায় ছিল। আলাদা আলাদা ভাবেই কেন্দ্রীয় বাজেট এবং রেল বাজেট পেশ করা হত। ২০১৭ সালে মিদী সরকারের তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি কেন্দ্রীয় বাজেটের সঙ্গেই রেল বাজেটকে মিশিয়ে দেন। এর জন্য কমিটিও তৈরি হয়েছিল।
advertisement
৬। ১৯৯১-৯২ সালে তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিং যে বাজেট পেশ করেন তা ‘দ্য ইপোচাল বাজেট’ নামে পরিচিত। এই বাজেটই ভারতীয় অর্থনীতিকে আমূল বদলে দেয়। সূচনা হয় অর্থনৈতিক উদারীকরণ যুগের।
৭। ১৯৯৯ সাল পর্যন্ত ব্রিটিশদের ঠিক করে যাওয়া তারিখ এবং সময়েই কেন্দ্রীয় বাজেট পেশ করা হত- ফেব্রুয়ারির শেষ দিনে সন্ধ্যা পাঁচটায়। ১৯৯৯ সালে তৎকালীন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা সেই রীতি ভেঙে সকাল ১১টায় বাজেট পেশ করেন। ২০১৭ সালে বাজেট পেশের তারিখ বদলে ১ ফেব্রুয়ারি করেন অরুণ জেটলি।
advertisement
৮। ১৯৫০ সাল পর্যন্ত রাষ্ট্রপতি ভবনেই বাজেট ছাপানো হত। এরপর তা দিল্লির মিন্টো রোডে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
৯। আগে ব্রিফকেসে বাজেটের নথিপত্র আনা হত। ২০১৯ সালে তা বদলে বহি খাতা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
১০। বাজেট পেশের আগে অর্থ মন্ত্রকের কর্মীদের ‘হালুয়া’ খাওয়ানো হয়। রান্না করেন স্বয়ং অর্থমন্ত্রী। এই অনুষ্ঠান থেকেই আনুষ্ঠানিকভাবে বাজেটের লক ইন পর্ব শুরু হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: নির্মলার ভাষণ শুরুর আগে ১০ পয়েন্টে জেনে নিন বাজেটের আকর্ষণীয় তথ্য এবং ইতিহাস!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement