advertisement

PM Kisan: আগামিকালের মধ্যে এই কাজটি না করলে মিলবে না পিএম কিষান যোজনার আগামী কিস্তির টাকা

Last Updated:

কেন্দ্র সরকারের তরফে এখন পর্যন্ত ১১টি কিস্তির টাকার কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে ৷

#নয়াদিল্লি: দেশের কৃষকদের জন্য বড় খবর ৷ দেশের কোটি কোটি কৃষকরা এখন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১২ তম কিস্তির টাকা অপেক্ষা করছেন ৷ আগামী কিস্তির টাকার জন্য কেওয়াইসি করানো অত্যন্ত জরুরি ৷ কেওয়াইসি করানোর আগামিকালই শেষ দিন ৷ বুধবারের মধ্যে ই-কেওয়াইসি না করালে আগামী কিস্তির টাকা পাবেন না কৃষকরা ৷
এই যোজনায় কৃষকরা এক বছরে তিনটি কিস্তিতে ২-২ হাজার টাকা পেয়ে থাকেন ৷ কেন্দ্র সরকারের তরফে এখন পর্যন্ত ১১টি কিস্তির টাকার কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে ৷ ১২তম কিস্তির টাকা আর কয়েকদিনের মধ্যে পেতে চলেছেন দেশের কৃষকরা ৷ এখন পর্যন্ত দেশের প্রায় ১১.২০ কোটি কৃষকরা এই স্কিমে নিজেদের নথিভুক্ত করেছেন ৷
advertisement
advertisement
দরকার লাগবে রেশন কার্ডও-
সরকার সময় সময়ে যোজনায় বেশ কিছু বদল করে থাকে যাতে অন্য কেউ এর অপব্যবহার না করতে পারে ৷ অবৈধ ভাবে যাতে কেউ এই যোজনার সুবিধা নিতে না পারেন তার জন্য রেশন কার্ড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ এবার থেকে যে কৃষকরা নিজেদের নাম এই যোজনার সঙ্গে যুক্ত করতে চাইবেন তাঁদের রেশন কার্ড জমা করতে হবে ৷
advertisement
সরকার প্রথমে কেওয়াইসি করার শেষ তারিখ ৩১ জুলাই দিয়েছিল ৷ পরে সেটা বাড়িয়ে ৩১ অগাস্ট ২০২২ করে দেওয়া হয় ৷ বুধবার অর্থাৎ আগামিকাল কেওয়াইসি করার শেষ দিন ৷ যে কৃষকরা কেওয়াইসি করাবেন না তাঁদের আগামী কিস্তি পেতে সমস্যায় পড়তে হতে পারে ৷ শুধু তাই নয় ভবিষ্যতেও এই যোজনার সুবিধা মিলবে না ৷
advertisement
কৃষকদের সুবিধার্থে ২০১৯ সালে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা চালু করা হয়েছিল ৷ যে কৃষকদের ২ হেক্টর বা তার কম জমি রয়েছে তারা এই স্কিমের সুবিধা পাবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: আগামিকালের মধ্যে এই কাজটি না করলে মিলবে না পিএম কিষান যোজনার আগামী কিস্তির টাকা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement