advertisement

PM Kisan: পিএম কিষানের দশম কিস্তির জন্য শীঘ্রই করে নিন এই কাজটি, না হলে আটকে যাবে টাকা

Last Updated:

পিএম কিষান স্কিমে প্রত্যেক বছর সরকার কৃষকদের ৬০০০ টাকা তিনটি কিস্তিতে দিয়ে থাকে ৷

#নয়াদিল্লি: পিএম কিষান সম্মান নিধি যোজনায় (PM Kisan Samman Nidhi) কেন্দ্র সরকারের তরফে কৃষকদের প্রতি বছর ৬০০০ টাকার আর্থিক সাহায্য করা হয় ৷ সম্প্রতি যোজনার পুরনো নিয়মে বেশ কিছু বদল করা হয়েছে ৷ এবার থেকে এই যোজনার সুবিধা কেবল তাঁরাই পাবেন যাঁদের নামে চাষের জমি রয়েছে ৷ অর্থাৎ আগের মতো উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে না ৷ আপনার নামে জমি থাকলে শীগ্রই এই কাজ করে নিন না হলে আটকে যেতে পারে আপনার কিস্তির টাকা ৷
পিএম কিষান স্কিমে প্রত্যেক বছর সরকার কৃষকদের ৬০০০ টাকা তিনটি কিস্তিতে দিয়ে থাকে ৷ প্রথম কিস্তি ১ এপ্রিল থেকে ৩১ জুলাই, দ্বিতীয় কিস্তি ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বর এবং তৃতীয় কিস্তি ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় ৷
advertisement
advertisement
জমা দিতে হবে এই তথ্য-
২০১৯ সালে শুরু হওয়া এই যোজনায় বেশ কিছু গড়মিল পাওয়া গিয়েছে, যেগুলি সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ স্বচ্ছতা বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কিষান সম্মান নিধি যোজনায় নতুন রেজিস্ট্রেশন করাবেন যাঁরা তাঁদের জমির প্লট নম্বর দিতে হবে ৷ তবে যোজনার সঙ্গে যুক্ত পুরনো সুবিধাভোগীদের ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করা হবে না ৷
advertisement
অনলাইনে রেজিস্ট্রেশন করানোর পদ্ধতি-
এই স্কিমে রেজিস্ট্রেশন করানো বেশ সহজ ৷ বাড়িতে বসে অনলাইনে রেজিস্ট্রেশন করানোর পাশাপাশি পঞ্চায়েত সচিব বা স্থানীয় কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে যোজনার জন্য আবেদন করতে পারবেন ৷
advertisement
এই ভাবে করতে পারবেন রেজিস্ট্রেশন
  • প্রথমে পিএম কিষানের ওয়েবসাইটে যেতে হবে
  • এবার Farmers Corner এ গিয়ে ‘New Farmer Registration’ অপশনে ক্লিক করতে হবে
  • এরপর আধার নম্বর দিতে হবে
  • ক্যাপচা কোড দিয়ে রাজ্য সিলেক্ট করতে হবে
  • এই ফর্মে নিজের সমস্ত তথ্য দিতে হবে
  • পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও জমির তথ্য দিতে হবে
  • এরপর সাবমিট করতে হবে ফর্ম
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: পিএম কিষানের দশম কিস্তির জন্য শীঘ্রই করে নিন এই কাজটি, না হলে আটকে যাবে টাকা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement